দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘৪ মে-র পরে সব ফাইল খুলে তদন্ত করবে বিজেপি সরকার’, হুঙ্কার মোদির

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : প্রথম দফার নির্বাচন সম্পন্ন। তারপরেই বাংলা জয়ের দাবি করে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার পানিহাটি নির্বাচনী জনসভা থেকে মোদি স্পষ্ট জানিয়ে দিলেন আগামী ৪ মের পরে সব ফাইল খুলে তদন্ত করবে বিজেপি সরকার। যদিও কোন কোন ফাইল খোলা হবে, তা এই জনসভায় খোলসা করেননি তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৫২ আসনের মধ্যে ১১০ আসনে জয় পাওয়ার দাবি করেছেন তিনি। তারপরেই পানিহাটির সভা থেকে হুঙ্কার ছাড়লেন মোদি। তিনি বলেছেন, প্রতিটি অবিচার ও নৃশংসতা সংক্রান্ত ফাইল খোলা হবে। একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে নিজের আশ্বাস ফের ব্যক্ত করে মোদির গ্যারান্টির কথাও মনে করিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে, সমস্ত অন্যায়ের মামলা হাতে নেওয়া হবে। 

অভয়ার মা রত্না দেবনাথের সমর্থনে পানিহাটিতে প্রচার করতে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এখান থেকেই তিনি বলেছেন, প্রথম দফার ভোটে জয়ের ঢেউতে সিলমোহর পড়ে গিয়েছে। প্রদীপ নেভার আগে যেভাবে জ্বলে ওঠে তৃণমূলও সেই ভাবেই জ্বলে উঠছে। তাঁর কথায় ভোটাররা বিজেপিকে ভোট দিলে, কষ্ট থেকে মুক্তি দেবে। দুর্নীতি সিন্ডিকেট থেকে মুক্তি দেবে। বেকারত্ব ও অনুপ্রবেশ থেকে স্বাধীনতা দেবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, আয়ুষ্মান ভারত যোজনা বর্তমানে পশ্চিমবঙ্গে চালু নেই। আশ্বাস দিয়েছেন যে, রাজ্যে বিজেপি সরকার গঠন করলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এটি চালু করার ব্যবস্থা হবে। তিনি আরও বলেন, এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। জিএসটি নিয়েও কথা বলেছেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

ছাত্র আন্দোলন কখনো গণতন্ত্রের বিরোধী হতে পারে না, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোট শেষের পর এল ‘ভোটার স্লিপ’, বিএলও-কে আটকে চাঁচলে চলল বিক্ষোভ

‘‌তৃণমূল সেঞ্চুরি পার করে গিয়েছে’‌, অমিত শাহের দাবি নস্যাৎ করলেন অভিষেক

‘তৃণমূল সরকারের পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি’, ডোমজুড় থেকে তুলোধনা অভিষেকের

শান্তিনিকেতনে ধর্ষণের ঘটনায় আলোড়ন তুঙ্গে, ভোটের মরশুমে থানা ঘেরাও এলাকাবাসীর

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ