Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার সোহমের আপ্ত-সহায়ক

চাকরি ও অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। গ্রেফতার বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি ও অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। গ্রেফতার বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক। হুগলির কোন্নগরের বাসিন্দা সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন সোহম নিজেই। যার ভিত্তিতে গত সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে সোহমের আপ্ত সহায়ককে। অভিনেতা-বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সোমবার চণ্ডীপুরের একটি ভাড়াবাড়ি থেকে সজলকে গ্রেফতার করেছে চণ্ডীপুর থানার আধিকারিকরা। মঙ্গলবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে চণ্ডীপুর থানা সূত্রে জানা গিয়েছে।

পুলিশের কাছে সোহম জানান, একবছর আগে তাঁর আপ্ত সহায়ক রূপে কাজে যোগ দেন সজল। তখনই তাঁকে একটি গাড়ি ব্যবহারের জন্য দেন অভিনেতা। কিন্তু কিছুদিন ধরেই সেই গাড়ি ফেরত চাইলে টালবাহানা করছিলেন সজল। অভিনেতাকে দীর্ঘদিন ধরেই ঘোরাচ্ছিলেন সজল, এমনকি তাঁর ফোনও ধরেনি। তখনই সোহমের সন্দেহ হয়। চণ্ডীপুরের বিধায়ক সোহম সন্দেহে করেন, হয়তো গাড়িটি বিক্রি করে দিয়েছেন সজল। এই সন্দেহের বশেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতা। তখন সমস্ত ঘটনা জানতে পারেন সোহম। তাঁর আপ্ত সহায়ক চণ্ডীপুর এবং আশপাশের এলাকা থেকে বিপুল টাকার তোলা তুলছেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করতেন তিনি। তাই আর দেরী না করে সমস্ত অভিযোগের ভিত্তিতেই সজলের বিরুদ্ধে মামলা করেন সোহম।

আর অভিনেতার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে সজলকে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের