দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বের একমাত্র রুক্মিণী দেবী মন্দির এখানেই, রয়েছে জলদান করার রীতি, কারণ কী?

নিজস্ব প্রতিনিধি : দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে ভগবান কৃষ্ণ এবং রাধারানীর মন্দির। উত্তর প্রদেশ থেকে শুরু করে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, কলকাতা সহ সর্বত্রই কৃষ্ণের সঙ্গে রয়েছেন রাধা। কিন্তু দেবী রুক্মিণীর মন্দির অবস্থিত শুধুমাত্র গুজরাতে। এখানে একটি চমৎকার মন্দির রয়েছে। মন্দিরটি কৃষ্ণ ও রুক্মিণীর মধ্যের প্রেমের প্রতীক। দ্বারকার রুক্মিণী দেবী মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে।

জানা গিয়েছে এই মন্দিরটি ঋষি দুর্বাসার অভিশাপে অভিশপ্ত। বিশ্বাস করা হয়, এই মন্দির দর্শন করলেই সমস্ত ইচ্ছা পূরণ হয়। সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এই মন্দিরটি রুক্মিণী মাতা মন্দির নামেও পরিচিত। মন্দিরটির বিশেষত্ব হলো এখানে প্রধান অর্ঘ্য হিসেবে জল নিবেদন করা হয়। ঋষি দুর্বাসার অভিশাপের কাহিনীর সঙ্গে সম্পর্কিত এই প্রথা। সূত্রের খবর, এই প্রাচীন মন্দিরটি আনুমানিক খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর। রুক্মিণী দেবীর চমৎকার প্রতিমাটি সোনার গয়না ও সুন্দর পোশাকে সাজানো। বিগ্রহ থেকে প্রেম ও ভক্তির এক স্বর্গীয় আভা ছড়ায়।

মন্দিরের দেওয়ালে কৃষ্ণ ও রুক্মিণীর প্রেমকাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। বিখ্যাত দ্বারকাধীশ মন্দির থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। বাইরের দেওয়াল দেব-দেবীর খোদাই ও ভাস্কর্যে সজ্জিত। এখানে  মানুষের মূর্তি এবং হাতি-র সুন্দর ভাস্কর্য দেখা যায়। মন্দিরের চূড়াটি ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে তৈরি হয়েছে। কিন্তু মণ্ডপের ছাদ গম্বুজাকৃতি। এখানে জানালা রয়েছে। এই মন্দিরটি অন্যান্য মন্দির থেকে আলাদা রকমের।

জানা যায়, রুক্মিণী দেবী মন্দিরের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হলো এখানে প্রসাদ হিসেবে জল নিবেদন করা হয়। ভক্তরা দেবীকে জল নিবেদন করার পর নিজেরাও পানীয় জল দান করেন। মন্দির প্রাঙ্গণের মধ্যে পানীয় জল দান করাকে একটি অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই প্রথাটি ঋষি দুর্বাসার দেওয়া অভিশাপের কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কথিত আছে, ঋষি দুর্বাসা একবার কৃষ্ণ ও রুক্মিণীকে তাঁর রথ টানতে বলেছিলেন। যাত্রাপথে তেষ্টা পাওয়ায় জল চাইলে রুক্মিণী প্রথমে জল দিতে অস্বীকার করেন। এই অবহেলায় ক্রুদ্ধ হয়ে দুর্বাসা দ্বারকা অঞ্চলকে শুষ্ক থাকার অভিশাপ দেন। ফলস্বরূপ, দ্বারকার আশেপাশে জলের অভাব দেখা দেয় এবং এখানে বিশুদ্ধ জল দানের ঘটনাটি বিশেষ তাৎপর্য বহন করে।

Published by:

Share Link:

More Releted News:

অতিরিক্ত মাত্রায় সেবন করেছিলেন যৌনশক্তি বর্ধক ওষুধ! মর্মান্তিক পরিণতি হল যুবকের

প্রকাশ্যে মহিলাকে চড়, চণ্ডীগড়ে নেশাগ্রস্ত চালকের কাণ্ডে ক্ষুব্ধ পথচারীরা

মাত্র ২০ টাকার অভিমানে বাড়ি ছাড়ল কিশোর, তারপর যা ঘটল….

তেলেঙ্গানায় নিজের রাজনৈতিক দল চালু করলেন প্রাক্তন BRS নেত্রী কে কবিতা

উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, স্করপিও ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ