দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! গুরুকুলে পিটিয়ে খুন ১১ বছরের নাবালককে। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্যে ছাত্রের দেহ গাড়িতে করে তাঁর বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের আলমবাগের রামানুজা ভগবত বেদ বিদ্যাপীঠ গুরুকুলে। যেখানে ১১ বছর বয়সী ছাত্র নরেন্দ্র কুমার দ্বিবেদীকে পিটিয়ে হত্যার পর প্রমাণ লোপাটের জন্যে তাঁর দেহ ওয়াগনার গাড়িতে করে কানপুরে তাঁর বাড়িতে নিয়ে যায় স্কুলের অধ্যক্ষ কানহাইয়ালাল মিশ্র ও তাঁর প্রেমিকা হর্ষিতা সোনি।  ময়নাতদন্তের রিপোর্টে ছাত্রের শরীরে একাধিক আঘাতের চিহ্নের তথ্য পাওয়ার পর পুলিশ উভয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। এবং জিজ্ঞাসাবাদে গুরুকুলের মালিক ছাত্রটিকে পিটিয়ে হত্যার কথা স্বীকারের পর তাঁদের হেফাজতে পাঠানো হয়েছে।

মৃত দিব্যাংশের বাবা জানিয়েছেন, গত ১৫ এপ্রিল তিনি তাঁর ছেলেকে বেদ পাঠের জন্য ওই গুরুকুলে ভর্তি করিয়েছিলেন। ভর্তির কয়েকদিন পর, গত বুধবার স্কুল কর্তৃপক্ষ জানায় যে, তাঁর ছেলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে এবং তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। স্কুলের পরিচালক কানহাইয়ালাল ছাত্রটিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এবং ঘটনার পর ঘাবড়ে গিয়ে আইনি ব্যবস্থা এড়াতে ছাত্রটির লাশ গুম করার পরিকল্পনা করে। পুলিশি তদন্তে জানিয়েছে, তাঁর প্রেমিকা তাঁকে প্রমাণ লোপাটে সাহায্য করেছিল।

হর্ষিতা সোনি ছাত্রটির মৃত্যুর পর চারপাশে ছড়িয়ে থাকা রক্ত ​​ও অন্যান্য প্রমাণ সরিয়ে ফেলেছিল। এরপর দুই অভিযুক্ত ছাত্রটির মরদেহ একটি গাড়িতে করে কানপুরে নিয়ে যায় এবং পরিবারকে মিথ্যা কথা বলে। কিন্তু শিশুটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে পরিবারটি হট্টগোল শুরু করে। খবর পেয়ে স্থানীয় বিধায়ক ও বিধানসভার স্পিকার সতীশ মহানাও ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। অবশেষে ময়নাতদন্তের রিপোর্টে সমস্ত তথ্য ফাঁস হয়। এসিপি অভিষেক পান্ডের মতে, পুলিশ ময়নাতদন্তের পর মৃতদেহে মারধরের চিহ্ন পাওয়া যায়, যার ফলে ছাত্রটির ‘সিঁড়ি থেকে পড়ে যাওয়ার’ বানানো গল্পটি মিথ্যা প্রমাণিত হয়। পুলিশ লখনউয়ের গুরুকুলে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রমাণ সংগ্রহ করে। পুলিশ ছাত্রটির মৃতদেহ পরিবহনে ব্যবহৃত ওয়াগনআর গাড়িটিও উদ্ধার করে। কিন্তু কী কারণে তারা ছাত্রটিকে পিটিয়ে হত্যা করলেন, তাঁর দোষ কি ছিল, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ