কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে অন্যতম শক্তিশালী দল হায়দরাবাদের জন্য রয়েছে বিরাট সুসংবাদ। চোট  সারিয়ে রাজস্থান রয়‍্যালসের বিপক্ষে খেলতে দলে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। শনিবার (২৫ এপ্রিল) জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে হবে খেলা। কামিন্সের উপস্থিতিতে হায়দরাবাদ যে বাড়তি অক্সিজেন পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। কামিন্সের ফেরায় হায়দরাবাদ শিবিরে প্রথম একাদশে পরিবর্তন হবে তা নিশ্চিত। তবে সেই সঙ্গেই আরও একটি প্রশ্ন সকলের মনে উঁকি দিচ্ছে আজকের ম্যাচে কামিন্স নাকি ইশান কিশান হায়দরাবাদ অধিনায়ক হবেন কে? 

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে কামিন্স তাঁর মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “অনেক দিন ধরেই ফেরার অপেক্ষা করছিলাম, আগামীকাল মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি।” হায়দরাবাদ থেকেও কামিন্সের ফেরার কথা জানানো হয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে পাওয়া পিঠে চোট পেয়েছিলেন কামিন্স, যার কারণে তিনি আইপিএল ২০২৬-এর প্রথম সাতটি ম্যাচে খেলতে পারেননি। তবে, তিনি ২৮ মার্চ রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দলে যোগ দিলেও ফিটনেস ছাড়পত্র না পাওয়ায় এপ্রিলের শুরুতে অস্ট্রেলিয়ায় ফিরে যান। স্ক্যান করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে খেলার জন্য ফিট ঘোষণা করে। ভারতে ফিরেও কামিন্স চেন্নাই সুপার কিংস (১৮ এপ্রিল) এবং দিল্লি ক্যাপিটালসের (২১ এপ্রিল) বিপক্ষে ম্যাচগুলো খেলতে পারেননি। টিম ম্যানেজমেন্ট চেয়েছিল তিনি যেন পুরোপুরি ফিট হন। বর্তমানে তিনি খেলার জন্য প্রস্তুত।

আরও পড়ুন:  আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

কামিন্সের প্রত্যাবর্তনে এসআরএইচ-এর একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবী। একজন বিদেশি খেলোয়াড়কে বেঞ্চে বসে থাকতে হবে। বাদ যেতে পারেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার দিলশান মাদুশাঙ্কা। যদিও তিনি তার অভিষেক ম্যাচে ভালো খেলেছেন, ট্র্যাভিস হেড, হেনরিক ক্লাসেন এবং ইশান মালিঙ্গার মতো খেলোয়াড়রা বর্তমানে দলের জন্য অপরিহার্য। অন্যদিকে কামিন্সের অনুপস্থিতিতে ইশান কিশাণ দলের দায়িত্ব নেন এবং সাত ম্যাচের মধ্যে চারটিতে জয় এনে দেন। শুরুতে এসআরএইচ তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছিল তবে ভারতের তরুণ খেলোয়াড় ইশানের অধিনায়কত্বে দলটি ঘুরে দাঁড়ায়। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ইশানের অধিনায়কত্বের প্রশংসা করেছেন। তিনি মনে করেন, ইশানের বুদ্ধিমত্তার সঙ্গে তাঁর বোলারদের ব্যবহার করেন এবং মাঠে তাঁকে কখনোই চাপে পড়তে দেখা যায় না। বাঙ্গার বলেছেন যে কামিন্স ফিরে এলেও ঈশান কিষাণের অধিনায়ক হিসেবে থাকা উচিত। তবে কামিন্সের ফিটনেস সম্পূর্ণ যাচাই করা এখনও বাকি কারণ তিনি গত নয় মাসে মাত্র একটি ম্যাচ খেলেছেন। তাই, তাঁর কাজের চাপ বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট অধিনায়কত্ব পরিবর্তন এড়িয়ে যেতে পারে। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক