আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে গুজরাত টাইটান্স। আরসিবির জয়ের নেপথ্যে ছিল বিরাট কোহলির ৮১ রানের ইনিংস। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে বিরাটের। খেলা শেষ গুজরাতের সহকারী কোচ বিজয় দাহিয়া সংবাদ সম্মেলন করেন। তিনি আশা করেছিলেন হার নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হবে তাঁকে। কিন্তু উল্টে দেখা যায় সেই কক্ষ দ্রুতই বিরাট কোহলির ফ্যান ক্লাবে পরিণত হয়। গুজরাতকে নিয়ে প্রশ্নের বদলে সাংবাদিকরা আরসিবির তারকা খেলোয়াড় বিরাটকে নিয়ে প্রশ্ন করতে থাকেন। এমনকি গুজরাতের কোচকেও এই আলোচনা উপভোগ করতে দেখা যায় এবং তিনি তার ক্যারিয়ারের এই পর্যায়েও অভিজ্ঞ এই ব্যাটসম্যানের খেলার পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন। সঙ্গে জানিয়েছেন আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট। কেন সেই কারণও ব্যখ্যা করেছেন তিনি।

বিজয় দাহিয়া সাংবাদিক সম্মেলন করে বলেন, ২০৬ রান তাড়া করা খুব একটা কঠিন ছিল না। তবে ইনিংসের শুরুতে প্রথম বলে কোহলির একটি ক্যাচ ফেলে দেওয়া দলের জন্য গুরুতর ভুল ছিল। সেই ভুলের কারণে আরসিবি-র এই ওপেনার মাত্র ৪৪ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনি বলেন, “আমার মনে হয়, সাধারণত হেরে গেলে সবাই বলে যে বোর্ডে আরও বেশি রান দরকার ছিল। কিন্তু ইনিংসের মাঝের বিরতিতে আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম যে এই স্কোরটা আমরা করতে পারব। প্রথম বলেই বিরাটের বিপক্ষে আমাদের একটা সুযোগ ছিল, এবং এরপর বিরাটের ইনিংসই ম্যাচটা আমাদের হাত থেকে কেড়ে নেয়।”

আরও পড়ুন: কীভাবে খেলা হাতছাড়া হলো গুজরাতের, অকপটে স্বীকার করলেন অধিনায়ক গিল

বিরাটের খেলা কথাও এদিন বলেন গুজরাতের কোচ। বছরের পর বছর ধরে বিরাট কোহলির উন্নতি, বিশেষ করে তার খেলার ধরণ ও মানসিকতার পরিবর্তন সম্পর্কে জানতে চাওয়া হলে দাহিয়া জানান যে, আরসিবি সুপারস্টার তার ৮১ রানের ইনিংসটিকে শতরানে পরিণত করতে না পারায় হতাশ হয়েছিলেন। দাহিয়া বলেন, “এটা তাঁর মানসিকতার ব্যাপার। আপনি যদি তার শক্তির দিকে তাকান, দেখবেন তা অসাধারণ। দক্ষতা তো আছেই সঙ্গে আছে খেলার বোধ। তার সচেতনতা, তার শক্তি এবং তার ইচ্ছাশক্তি অবিশ্বাস্য। খেলার পর আমি তাঁর সঙ্গে কথা বলছিলাম এবং তিনি হতাশ ছিলেন। বিরাট বলেছিলেন ‘আমি এটাকে সেঞ্চুরিতে পরিণত করতে পারতাম।’ আমি তাঁকে বললাম, যে কিনা দিনের পর দিন এটা করে আসছে, তাঁর বিষয়টাকে অন্যভাবে দেখা উচিত।” 

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর