আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আক্রা-সন্তোষপুর বস্তিতে ভয়াবহ আগুন! ওভারহেডের তার পুড়ে ব্যাহত ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি : আক্রা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন। পর পর পুড়ে গিয়েছে ৫০-৬০টি ঝুপড়ি। পুড়ে গিয়েছে রেলের ওভার হেডের তারও। এর জেরে বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে কয়েকটি দমকলের ইঞ্জিন পৌঁছেছে। আরও বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। 

জানা গিয়েছে, আক্রা স্টেশন লাগোয়া বস্তি ও দোকানে আগুন লাগে শনিবার দুপুর দেড়টা নাগাদ। পর পর ৫০-৬০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে দমকল এসে পৌঁছেছে ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার আক্রা সন্তোষপুর এলাকায় ১৬ বিঘা বস্তিতে আচমকাই আগুন লাগায় অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে, এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। 

বজবজ-শিয়ালদহ লাইনের ধারেই অবস্থিত এই ১৬ বিঘা বস্তি। এদিন আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে ওই বস্তিতে। আগুনের লেলিহান শিখা একের পর এক ঝুপড়িকে গ্রাস করেছে। এদিন প্রথমে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে ১৬ বিঘা বস্তিতে। এই আগুনের জেরে রেলের ওভার হেডের তার পুড়ে গিয়েছে। এরফলে বজবজ শাখার ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এই বস্তির মধ্যে অনেকের ঝুপড়িতে রয়েছে সিলিন্ডার। ফলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টেশন লাগোয়া সমস্ত দোকান থেকে জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলের কাছে কোনও দমকল স্টেশন না থাকায় ইঞ্জিন আসতে দেরি হয়। এরফলে আগুন বেশ কিছুটা ছড়িয়ে পড়েছে। 

 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ