মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতের ১৫ বছরের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে মাঠে নামলে তাঁকে থামানো মুশকিল। শনিবার শতরান করেছেন হায়দরাবাদের বিপক্ষে। দুরন্ত এই ফর্ম সত্বেও রাজস্থান শিবিরে বৈভবকে নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। নেপথ্যে চোট। শনিবার (২৫ এপ্রিল) ফিল্ডিং করার সময় সূর্যবংশী হঠাৎ খুঁড়িয়ে মাঠ ছাড়েন। তৃতীয় ওভারের শেষ বলের পর তাঁর হ্যামস্ট্রিংয়ে টান লাগে এবং তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি আর ফিল্ডিংয়ে ফেরেননি। এরপর থেকেই রাজস্থান শিবিরে বৈভবকে নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। পরের ম্যাচ খেলবেন কি এই বিস্ময় বালক? এই প্রশ্ন উঠছে। বৈভবের খেলা নিয়ে মুখ খুলেছেন রাজস্থানের কোচ। 

শনিবার রাজস্থানের জন্য ম্যাচটি হতাশাজনক ছিল কারণ সূর্যবংশীর বিধ্বংসী সেঞ্চুরি সত্ত্বেও তারা হেরেছে হায়দরাবাদের কাছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর পরিস্থিতি স্পষ্ট করেছেন। তিনি বলেন, “তার হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু এখন সে ভালো আছে। তার চিকিৎসা করা হয়েছে। এক-দুই দিনের মধ্যে পরিস্থিতি আরও স্পষ্ট হবে, তবে বর্তমানে চোটটি গুরুতর বলে মনে হচ্ছে না।”

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

তবে, রাজস্থান রয়্যালসের জন্য আসল উদ্বেগের বিষয় হলো খেলার সূচি। দলটি খুব বেশি বিরতি পায়নি  ২৮ এপ্রিল পঞ্জাব কিংসের বিপক্ষে  একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সূর্যবংশী পুরোপুরি ফিট থাকবেন কিনা, তা একটি বড় প্রশ্ন। যদি বৈভব সূর্যবংশী  পঞ্জাবের বিপক্ষে খেলতে না পারেন, তাহলে  রাজস্থানকে তাদের ওপেনিং একাদশে পরিবর্তন আনতে হতে পারে। দলের হাতে দুটি প্রধান বিকল্প রয়েছে। লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে ইনিংস শুরু করার সুযোগ দেওয়া হতে পারে। তবে, এর জন্য  শিমরন হেটমায়ারকে বাদ দিতে দিতে হতে পারে। আরেকটি বিকল্প হলেন আমান রাও পেরালা, যাঁকে অভিষেকের সুযোগ দেওয়া হতে পারে। চলতি বছরের বিজয় হাজারে ট্রফিতে তিনি  দুর্দান্ত পারফর্ম করেছেন এবং বাংলার শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে ১৫৪ বলে  ২০০ রান করেন। এই ২১ বছর বয়সী ব্যাটসম্যান এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০১ রান করেছেন, যার গড় ৩৩.৪৪ এবং স্ট্রাইক রেট ১৬২.৭০।  তবে এখন সবটাই নির্ভর করছে বৈভবের স্বাস্থ্যের উপর। 

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান