শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'-খ্যাত পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের বাড়িতে শোকের ছায়া। দাদা শাহিদ আখতার মারা গিয়েছেন ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’-খ্যাত পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের বাড়িতে শোকের ছায়া। দাদা শাহিদ আখতার মারা গিয়েছেন ক্রিকেটারের। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বিষয়টি জানালেন শোয়েব আখতার। সঙ্গে বলেছেন, তাঁর দাদার শেষকৃত্যের দিনক্ষণ শীঘ্রই জানানো হবে। যদিও পাক-তারকারা ভারতে নিষিদ্ধ থাকার কারণে শোয়েবের ইউটিউব চ্যানেল-সহ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করা যাচ্ছে না। তবে যাই হোক না কেন, দাদার মৃত্যু শোয়েবের পরিবারের জন্যে যে বড় ক্ষতি, তা বলাই বাহুল্য। কারণ গত কয়েক বছর ধরেই বড় পারিবারিক বিপর্যয়ের সম্মুখীন শোয়েব আখতার।

২০২১ সালে তাঁর মা মারা গিয়েছেন, যা তাঁর জীবনের উপরে গভীর প্রভাব ফেলেছিল। এখন তাঁর দাদার মৃত্যু তাঁকে আরও ক্ষতবিক্ষত করে তুলল। ক্রিকেটারের দাদার মৃত্যুতে শোকপ্রকাশ করছে ক্রিকেট বিশ্ব। শোয়েবের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। শাহিদের আত্মার শান্তি কামনা করছেন।

শাহিদের সঙ্গে গভীর বন্ধন ছিল শোয়েবের। পাকিস্তানের জাতীয় দলে শোয়েবের উত্থান এবং বিশ্বের অন্যতম দ্রুততম বোলার হিসেবে তাঁর আত্মপ্রকাশের পুরোটা সময় জুড়ে শাহিদ তাঁকে সমর্থন করে গিয়েছেন। শোয়েবের আন্তর্জাতিক কেরিয়ার যেমন গৌরবময় ছিল, তেমনই বিতর্কে ভরা ছিল। প্রতিটি কঠিন সময়ে তাঁর দাদাই ছিলেন তাঁর বড় সমর্থক। তাই শাহিদের মৃত্যু, শোয়েব আখতারের ক্রিকেট জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি। এমনকি আখতার পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও সক্রিয় ভূমিকা পালন করতেন শাহিদ। ২০১৪ সালে শোয়েবের বিয়ের ঘোষণা প্রথমে দিয়েছিলেন তাঁর দাদাই। তাই শাহিদের মৃত্যু শোয়েব এবং তাঁর পরিবারের জন্যে বড় ক্ষতি। 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের