Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজনৈতিক সৌজন্যতা, রাস্তায় পড়ে থাকা বিজেপির পতাকা উদ্ধার তৃণমূল প্রার্থীর

রাজনৈতিক আঙিনায় হানাহানি কচকচানির মধ্যেও এখনও যে সৌজন্য বোধ হারিয়ে যায়নি তার একটি দৃষ্টান্তের দেখা মিলল বালুরঘাট পুরসভার লড়াইয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: রাজনৈতিক আঙিনায় হানাহানি কচকচানির মধ্যেও এখনও যে সৌজন্য বোধ হারিয়ে যায়নি তার একটি দৃষ্টান্তের দেখা মিলল বালুরঘাট পুরসভার লড়াইয়ে। বালুরঘাট পুরসভায় ভোট ২৭ তারিখ। এমনিতেই শান্তিপ্রিয় বালুরঘাট পুরসভাতে রাজনৈতিক হিংসা মারামারি বা তর্ক বিতর্ক খুব একটা দেখতে পাওয়া যায় না বললেই চলে। সেই কথা মাথাতে রেখেই সৌজন্যের রাস্তায় হেটে দলের সুনাম বজায় রাখার চেষ্টা চালান প্রত্যেক দলের নেতৃত্বরাই।

এমনই এক নিদর্শন ও সৌজন্যের দেখা মিলল বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। সেই সৌজন্যতার জন্য তার বিরোধী রাজনৈতিক দলের নেতারাও প্রশংসা করতে ভোলেন না। এমন এই দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাট শহরের পটভূমি। বালুরঘাট শহর ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী।

গতকাল মধ্যরাতে তার ওয়ার্ডে সন্ধ্যা হতেই রাস্তার বিজেপির পতাকা খুলে ফেলে দিয়ে যায়। রোজই এই ঘটনা ঘটছে। মঙ্গলবার সকালে সেই খবর যায় তৃণমূল প্রার্থী প্রদীপ্তা দেবীর কাছে। তিনি কালক্ষেপ না করে খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছে গিয়ে তার বিরোধী পক্ষের রাস্তায় পড়ে থাকা বিজেপি দলের পতাকা গুলি উদ্ধার করে স্থানীয় প্রশাসনের কাছে খবর দেন।রাজনীতিতে সৌজন্যতার এই নজির ভোটের ময়দানে প্রদীপ্তা দেবীকে অনেকটাই এগিয়ে দেবে বলে রাজনৈতিক মহলের একাংশের পাশাপাশি এলাকার ভোটারদের ধারণা। সমস্ত রাজনৈতিক কচকাচানির উর্দ্ধে উঠে তৃণমুল মহিলা জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর এই উদ্যোগকে সাধুবাদ জানাতে কসুর করে নি তার বিরোধী পক্ষ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীও।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের