একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত ম্যাচের মতো রবিবার (২৬ এপ্রিল) জ্বলে উঠতে পারলেন না চেন্নাইয়ের তারকা সঞ্জু স্যামসন। গুজরাতের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে কোনওক্রমে ১৫৮ রান তোলে রুতুরাজ গায়কোয়াডের চেন্নাই সুপার কিংস। একা লড়াই করে বড় রান করার চেষ্টা করেছেন চেন্নাইয়ের অধিনায়ক। দীর্ঘ অপেক্ষার পর  অবশেষে দেখেছেন  অর্ধশতরানের মুখ।  গুজরাতের হয়ে কাসিগো রাবাদা নিয়েছেন ৩টি উইকেট,  মানব সুথার, আরসাদ খান  নিয়েছেন দুটি করে উইকেট। মহম্মদ সিরাজ নিয়েছেন একটি করে উইকেট।     

এদিন টসে জিতে চেন্নাইকে খেলতে পাঠায় গুজরাতের অধিনায়ক শুভমন গিল। শুরু থেকেই দাপট দেখাতে থাকেন গুজরাতের বোলাররা। প্রথম ওভার থেকেই দুর্দান্ত খেলেন মহম্মদ সিরাজ। শুরুতেই টানা ৫টি ডট বল করেন। আজ আইপিএলে ৫০০০ রান পূর্ণ করেন স্যামসন। তারপর হাত খুলে খেলতে গিয়েই ধাক্কা খান। তাঁকে দেখা যায়নি সেরা ফর্মে। রাবাদার বল স্যামসন ব্যাটের কানায় লেগে উড়ে গিয়ে পরে পিছনে থাকা জস বাটলারের হাতে। সঞ্জু ১৫ বলে ১১ রান করে আউট হন। রাবাদার বলেই বড় শট খেলতে গিয়ে আউট হন উর্বিল প্যাটেল। তিনি এদিন করেছেন ৩ বলে মাত্র ৪ রান। তারপরেই চেন্নাইকে তৃতীয় ধাক্কা দেন মহম্মদ সিরাজ। সরফরাজ খানকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি।

আরও পড়ুন: কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

দেওয়াল্ড ব্রেভিসকে ফেরান মানব সুথার। কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন শিবম দুবে তবে টিকে থাকতে পারেননি তিনি। ১৭ বলে ২২ রান করে আরশাদ খানের বলে আউট হন তিনি। কার্ত্তিক শর্মাকে ফেরান রাবদা। ৯ বলে ১৫ রান করেছেন তিনি।  এদিন একা বড় রান করার লক্ষ্যে লড়েছেন রুতুরাজ। তিনি ৬০ বলে ৭৪  রান করে অপরাজিত থাকেন।   

 

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b