কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

Share:

নিজস্ব প্রতিনিধি:  শনিবার (২৫ এপ্রিল) অরুণ জেটলি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে ম্যাচের মাঝপথে মাথায় ভয়াবহ আঘাত পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (DC) পেসার লুঙ্গি এনগিডি। সহজ  ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। মাঠেই জ্ঞান হারিয়েছিলেন। নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তাঁকে নিয়ে চিন্তায় ছিলেন ভক্তরা। শরীরের অবস্থা বর্তমানে কেমন রয়েছে সেই সম্পর্ক এবার নিয়েই আপডেট দিলেন এনগিডি। 

দক্ষিণ আফ্রিকার  তারকা পেসার  ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, এই ঘটনার পর তিনি “সম্পূর্ণ সুস্থ” আছেন।  উদ্বেগজনক মুহূর্তের শিকার হওয়া এই দক্ষিণ আফ্রিকান পেসার রবিবার  তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি।  চোট পাওয়ার  পর প্রথমবার জনসমক্ষে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন উদ্বেগের কিছু নেই । ভক্তদের উদ্বেগ প্রশমিত করে এনগিডি লিখেছেন, ” খোঁজ রাখার জন্য ধন্যবাদ, সবকিছু ভালো আছে।” 

আরও পড়ুন: ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

উল্লেখ্য, খেলার সময় ক্যাচ ধরারর সময় চোট পেয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন লুঙ্গি এনগিডি।  তিনি মাথায় সজোরে আঘাত পান, যা মাঠে একটি উদ্বেগজনক মুহূর্ত তৈরি করে এবং খেলা ১০ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ রাখতে হয়। কনকাশন সাবস্টিটিউট হিসেবে স্পিন অলরাউন্ডার বিপরাজ নিগমকে মাঠে নামানো হয়।  স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।  বাউন্ডারি  ভেতর অ্যাম্বুলেন্স ডেকে  তাঁকে নিকটবর্তী একটি নিয়ে যাওয়া হয়েছিল।   একটি বিশেষ করিডোর তৈরি করা হয়েছিল। সৌভাগ্যবশত, তার স্ক্যান রিপোর্ট স্বাভাবিক আসে এবং তিনি শনিবার  দলে পুনরায় যোগ দেন।  দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক কিরণ কুমার গ্রান্ধি এনগিডির সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের