কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভাটপাড়ায় চলল গুলি, রিপোর্ট তলব ক্ষুব্ধ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসার জেরে উত্তপ্ত জগদ্দল। সেই রেশ পৌঁছে গিয়েছে ভাটপাড়া পর্যন্ত। গুলিবিদ্ধ হয়েছেন ভাটপাড়ার বিদায়ী বিধায়ক পবন সিংয়ের নিরাপত্তায় থাকা এক জওয়ান। থমথমে গোটা এলাকা। কিন্তু এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এই অশান্তি! ক্ষুব্ধ নির্বাচন কমিশন। জগদ্দলের গতকাল, রবিবার রাতের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে সবিস্তার রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

আরও পডুন: ‘বিদ্বেষ ছড়ানোতে সিদ্ধহস্ত বিজেপি,’ গেরুয়া শিবিরের বিরুদ্ধে চড়া সুর তেজস্বীর

সূত্রের খবর, এই বিষয়ে ডিজির সঙ্গে কথা হয়েছে সিইও মনোজ আগরওয়ালের। জগদ্দলের অশান্তির পিছনে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারির নির্দেশ দিয়েছেন তিনি। দ্বিতীয় দফার ভোটের দিন যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে নজর দিতেও নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। দ্বিতীয় দফার ভোটের আগে রণক্ষেত্র হয় বিজেপি নেতা অর্জুন সিংয়ের গড়। গতকাল, রবিবার তুমুল ঝামেলায় জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি দুই পক্ষই।

সূত্রের খবর, গতকাল, রবিবার জগদ্দলের আটচালা বাগান এলাকায় বিট্টু মাহাতো নামে এক তৃণমূল কর্মী দলীয় পতাকা, ব্যানার লাগাচ্ছিলেন। তৃণমূলের অভিযোগ, সেই সময়ে বিজেপির কয়েক জন তাঁকে মারধর করেন। রাতে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে জগদ্দল থানায় অভিযোগ জানাতে যান আক্রান্ত ওই তৃণমূল কর্মী। দলবদল নিয়ে থানায় পৌঁছে যান তৃণমূল নেতা সৌরভ সিং, গোপাল রাউথ, ভাটপাড়া পুরসভা ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ-সহ স্থানীয় নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, এই খবর শুনেই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে থানায় ঢুকে তাঁদের উপরে হামলা চালান অর্জুন সিং ও জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। ক্রমশ তা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে নিয়ন্ত্রণের জন্য নামতে হয় পুলিশ ও RAF-কে। সাররাত ধরে উত্তপ্ত থাকে গোটা জগদ্দল। অর্জুন সিং থানাতে পৌঁছতেই উত্তেজনা আরও বেড়ে যায়।

তৃণমূল ও বিজেপির কর্মীদের থানার বাইরে বের করে গেটে তালা দিয়ে দেন আইসি। অভিযোগ, জগদ্দল থানার সামনে ঝামেলার পর কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাটপাড়ায় অর্জুন সিংয়ের পুত্র পবনের বাড়িতে যান। যদিও তখন বাড়িতে ছিলেন না অর্জুন পুত্র পবন সিং। তাঁর বাড়ি লক্ষ্য করেই বোমা হামলা ও গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই গুলি গিয়ে লাগে পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানের পায়ে। তাঁকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটিকে কেন্দ্র করে থমথমে জগদ্দল থেকে ভাটপাড়া। এই বিষয়ে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং বলেন, ‘কোথাও কিছু নেই। এসে দেখি আমার বাড়িতে গুলি, বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। আমার নিরাপত্তারক্ষী জখম।’

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২