‘বিদ্বেষ ছড়ানোতে সিদ্ধহস্ত বিজেপি,’ গেরুয়া শিবিরের বিরুদ্ধে চড়া সুর তেজস্বীর

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: বিদ্বেষ ছড়ানো, সমাজে অশান্তি ও ভেদাভেদ ছড়ানোই বিজেপির কাজ, হুগলির চাঁপদানিতে এসে এমনটাই বললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আজ, রবিবার হুগলির চাঁপদানিতে তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইনের হয়ে প্রচারে এসেছিলেন লালুপুত্র। সেই প্রচারে এসেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তেজস্বী যাদব।

আরও পডুন: দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল, গুলিবিদ্ধ CISF জওয়ান!

চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইনের সমর্থনে জোড়া মন্দির মাঠে সভা করতে এসে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, ‘বিজেপি বিদ্বেষ ছড়ানো, ভেদাভেদ, সমাজে দুই ধর্মের মধ্যে ঝগড়া লাগানোর কাজটাই করে থাকে। পড়াশোনা, ওষুধ, রোজগারের ব্যবস্থা করা সরকারের কাজ, সবাই মিলেমিশে থাকুক এটা হচ্ছে সরকারের কাজ। কিন্তু বিজেপি তা করে না, এদের কাজ হল ধর্মে ধর্মে দ্বন্দ্ব লাগানো। মাছ খাওয়ার বিরোধিতা করছে। যেখানে নির্বাচন হচ্ছে সেখানে গিয়ে বলছে অনুপ্রবেশকারী চলে এসেছে। মোদিজি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন। এরা শুধু মিথ্যা কথার রাজনীতি করে। এদের ভাষা অতীব জঘন্য। বলছে চার তারিখ টিএমসিদের উল্টো করে ঝুলিয়ে দেবে। আপনারা সবাই বুদ্ধিমান মানুষ। তাই আপনারা জানেন দিদি পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘এরা সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, পুঁজিপতি, পুরো কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে দিদিকে হারানোর জন্য লড়াই করছে। বলছে দিদিকে হটাও। কিন্তু দিদি যা উন্নয়ন করেছে বাংলা থেকে তাঁকে কেউ সরাতে পারবেন না। এখান থেকে আবার দিদি জিতবে, তারপরে ২০২৯-এ আমরা কেন্দ্র থেকে মোদিকে সরিয়ে দেব।’

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানের কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল