‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিক ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজ করছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চারিদিকে ছিল আনন্দের পরিবেশ। তার মধ্যেই বন্দুক নিয়ে হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় কোল থমাস অ্যালেন নামে ৩১ বছরের এক যুবক। যদিও ট্রাম্পের কোনও ক্ষতি হয়নি।  কোল থমাস গুলি চালানোর আগে আত্মীয়স্বজনের কাছে একটি ‘ম্যানিফেস্টো’ পাঠিয়েছিলেন। ট্রাম্প বিরোধী অ্যালেন কেন গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সেই কথাই সেখানে উল্লেখ ছিল। তা নিয়েই সাংবাদিকরা প্রশ্ন করাতে মেজাজ হারান ট্রাম্প। জানান তিনি ধর্ষক নন।

ঘটনার কয়েক ঘণ্টা পর, রবিবার সিবিএস নিউজের সাংবাদিক নোরা ও’ডোনেলের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারের শুরুতে ট্রাম্পের প্রতিক্রিয়াগুলো ছিল তুলনামূলকভাবে সংযত। তাঁকে দেখে মনে হচ্ছিল যেন তিনি সেই সাংবাদিকদের প্রতি এক ধরনের সহমর্মিতা ও সৌহার্দ্য অনুভব করছেন কিন্তু যখন ও’ডোনেল অ্যালেনের বার্তার একটি অংশ পড়ে শোনান তখনই মেজাজ হারান ট্রাম্প। যেখানে লেখা ছিল ট্রাম্প একজন শিশুকামী ব্যক্তি। ট্রাম্পকে ধর্ষক এবং বিশ্বাসঘাতক বলেছিলেন তিনি। এই কথা শুনে ট্রাম্প ক্ষোভের সঙ্গে বলেন, “আমি তো অপেক্ষা করছিলামই যে আপনি কখন ওটা পড়ে শোনাবেন,  কারণ আমি জানতাম আপনি সেটাই করবেন।  আপনারা অত্যন্ত জঘন্য মানুষ।” ট্রাম্প বলেন, “হ্যাঁ, তিনি ওটা লিখেছিলেন। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।”   তারপরেই  ও’ডোনেল পাল্টা প্রশ্ন করেন, “ওহ, আপনার কি মনে হয় তিনি আপনাকে উদ্দেশ্য করে বলছিলেন?”  তখন ট্রাম্প তাঁর প্রশ্নকে মিথ্যা বলে দাবি করে বলেন, “আমি শিশুকামী নই।”   

আরও পড়ুন: মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

হামলাকারী সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি একটি ম্যানিফেস্টো পড়েছি। সে উগ্রপন্থী হয়ে উঠেছে। সে একজন খ্রিস্টান ছিল এবং তারপর সে খ্রিস্টান-বিরোধী হয়ে যায়। সম্ভবত সে বেশ অসুস্থ প্রকৃতির   লোক ছিল।”  ট্রাম্প আমেরিকায় রাজনৈতিক সহিংসতার জন্য ডেমোক্র্যাটিক নেতাদের ‘বিদ্বেষমূলক বক্তব্য’-কেও দায়ী করেছেন ।  বলেছেন,  এটি অত্যন্ত বিপজ্জনক বিষয়।   

 

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও