হুমায়ুনের দলে ফের ভাঙন, শওকতের হাত ধরে শক্তিবৃদ্ধি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের আগে একের পর এক ভাঙন হুমায়ুনের দলে। পাণ্ডবেশ্বর, উলুবেড়িয়া, ভাঙড়ে হুমায়ুনের শিবিরে ভাঙন ধরিয়েছে তৃণমূল। শওকত মোল্লার হাত ধরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্য তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি ছিলেন ভাঙড়ে হুমায়ুনের দলের প্রার্থী। দ্বিতীয় দফার ভোটের আগেই দলবদল করলেন তিনি। শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করে তাঁকে গুরু বলে মানলেন সীমা।

অন্যদিকে, ঘটনাকে ঘিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শওকত মোল্লা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলছে। কটাক্ষের সুরে তিনি মন্তব্য করেন, এইভাবে চলতে থাকলে স্বামী-স্ত্রী একসঙ্গে থাকলেও হয়তো নির্বাচন কমিশনের অনুমতি নিতে হতে পারে।

এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই দলবদলকে ঘিরে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সীমা ভট্টাচার্যের এই পদক্ষেপ আসন্ন নির্বাচনে স্থানীয় সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে এবং তৃণমূলের সংগঠন আরও মজবুত হতে পারে। সব মিলিয়ে, সীমা ভট্টাচার্যের তৃণমূলে যোগদান এবং শওকত মোল্লার মন্তব্য—দুই মিলিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এখন নজর, এর প্রভাব ভোটের ময়দানে কতটা পড়ে। প্রথম দফার নির্বাচনেও ভাঙন ধরেছিল। রাজ্যে প্রথম দফার ভোটের দু’দিন আগে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন চার প্রার্থী। দ্বিতীয় দফার আগেও অব্যাহত সেই ভাঙন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন