শওকত মোল্লার উপর হামলার অভিযোগ, ভোট আবহে উত্তপ্ত ভাঙড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আবহে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। চালতা বেরিয়া এলাকায় নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রবিবার রাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে৷ এর পিছনে রয়েছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট।প্রার্থী শওকত মোল্লা সরাসরি আইএসএফের দিকে আঙুল তুলে দাবি করেছেন, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। তাঁর কথায়,  ‘এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।‘

শওকত মোল্লা আরও জানান, যদি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকেরা। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ।

অন্যদিকে, সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। উল্টে তৃণমূলের পক্ষ থেকেই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে আইএসএফ নেতৃত্ব।

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২