বিতর্কিত ম্যাচে দুইবার লাইন অতিক্রম করায়, রঘুবংশীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা BCCI-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৬-এ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিতর্কিত ম্যাচে আচরণবিধি ভাঙার দায়ে কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অংক্রিশ রঘুবংশীকে জরিমানা করল BCCI। ম্যাচ ফি কাটা যাওয়ার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে। 

কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর ব্যাটার অংক্রিশ রঘুবংশীকে সোমবার শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৬-এর ম্যাচে আচরণবিধি ভাঙার অভিযোগে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট। জানা গিয়েছে, আইপিএলের প্লেয়ার্স অ্যান্ড টিম অফিসিয়ালস কোড অফ কন্ডাক্টের লেভেল ১ ভাঙার দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। Article 2.2 অনুযায়ী ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের জিনিসপত্রের অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। ঘটনাটি ঘটে KKR ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে। লখনউ পেসার প্রিন্স যাদবের বলে রঘুবংশী বলটি মিড-অনের দিকে ঠেলে রান নিতে যান। তবে নন-স্ট্রাইকার ক্যামেরন গ্রিন তাঁকে ফিরিয়ে দেন, এরপর স্ট্রাইকার্স এন্ডে থ্রো আসে। রঘুবংশী ক্রিজে ঢোকার জন্য ডাইভ দেন এবং সেই সময় বল তাঁর গায়ে লাগেন তারপরেই সঙ্গে সঙ্গে মোহাম্মদ শামি ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর আবেদন জানান। অন-ফিল্ড আম্পায়ার বিষয়টি থার্ড আম্পায়ারের কাছে পাঠান। প্রায় ২ মিনিট রিপ্লে দেখার পর থার্ড আম্পায়ার রোহন পণ্ডিত মনে করেন, রঘুবংশী ইচ্ছাকৃতভাবে থ্রোর পথে বাধা দিয়েছেন। ফলে তাঁকে আউট ঘোষণা করা হয়।

আরও পড়ুন:বেহালায় বিরাট রোড শো শাহের, সাগরে ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে দিলেন পুজো 

এই সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন ২১ বছরের এই ব্যাটার। তিনি মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান। এরপর রাগের মাথায় ব্যাট দিয়ে প্যাডিং বাউন্ডারি আঘাত করেন এবং ডাগআউটে ঢোকার সময় হেলমেট ছুড়ে ফেলেন। পরে তিনি নিজের দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারির শাস্তিও মেনে নেন। রঘুবংশীর আউটের পর KKR হেড কোচ অভিষেক নয়ারকে চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। সেই আলোচনা প্রায় পাঁচ মিনিট ধরে চলে। তবে এই ঘটনায় নয়ারের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিতর্কের মধ্যেও ম্যাচে নাটকীয় জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। সুপার ওভারে লখনউকে হারায় KKR। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য রিঙ্কু সিং হন ম্যাচের সেরা খেলোয়াড়। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে KKR। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস নেমে গিয়েছে একেবারে তলানিতে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের