IPL চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তা লঙ্ঘন! সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি:  শুক্রবার (২৪ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও গুজরাত টাইটানসের (GT) মধ্যে ম্যাচের সময় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটেছিল নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। সিসিটিভি ক্যামেরা ভাঙার কারণে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ম্যাচের সময় দু’জন কর্মচারীর করা কাজে ২৪০টিরও বেশি ক্যামেরা অকেজ হয়ে পরে। অভিযুক্তরা ম্যাচ চলাকালীন বৈধ  অনুমতি  ছাড়াই কন্ট্রোল রুমে প্রবেশ করে এবং সেগুলি নষ্ট করে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে অনুষ্ঠানস্থলের বড় অংশ নজরদারির বাইরে চলে যায় এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। 

ডেকান হেরাল্ড সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কিউবন পার্ক পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিত্রদুর্গার হিরিয়ুরের বাসিন্দা মঞ্জুনাথ (৩৭) এবং উত্তর প্রদেশের বাসিন্দা আব্দুল কালাম (১৯) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্তা জানিয়েছেন, ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটানো হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত দুজনই আইভিএস ডিজিটাল সলিউশনসের অধীনে কাজ করত। এই সংস্থাটি ম্যাচের দিন স্টেডিয়ামের ডিজিটাল কার্যক্রমের দায়িত্বে ছিল।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন রিঙ্কু, ভাঙলেন ধোনির ১৫ বছরের পুরনো IPL রেকর্ড

গুরুগ্রাম-ভিত্তিক এআই নজরদারি সংস্থা স্ট্যাকু টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের  কর্মী  আদিত্য ভাট   অভিযোগটি দায়ের করেছেন। ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী , তিনি ওই দুজনের বিরুদ্ধে অনুমতি ছাড়াই একটি সংরক্ষিত সিসিটিভি কন্ট্রোল রুমে প্রবেশ এবং সরঞ্জাম নষ্ট করার অভিযোগ এনেছেন।  অভিযুক্তদের বিরুদ্ধে  প্রমাণের মধ্যে রয়েছে সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা গিয়েছে, ওই দুজন কন্ট্রোল রুম এবং পার্কিংয়ের কাছে বিভিন্ন  সংবেদনশীল এলাকায় প্রবেশ করছেন। কর্তৃপক্ষ বর্তমানে এই কাজের পেছনে থাকা উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে। তবে  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  ১০ লক্ষ টাকা বকেয়া পরিশোধ না করার প্রতিবাদে এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্তরা।   

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের