নির্বাচনের জন্য ব্যবহৃত পুলিশ লেখা গাড়িতে BJP-র পতাকা, শুরু রাজনৈতিক তরজা

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের জন্য ব্যবহৃত পুলিশ লেখা গাড়িতে বিজেপির পতাকা! প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী। এটা তৃণমূলের কাজ পাল্টা প্রতিক্রিয়া বিজেপি সাংসদের। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে প্রচারের ময়দানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশ লেখা একটি গাড়িতে বিজেপির পতাকা। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে-র ডিজিট্যাল। যা নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী একাধিক বিষয়ে তাঁর ক্ষোভ উগরে দেন। তৃণমূল প্রার্থীর অভিযোগ, গ্রামাঞ্চলে সরকারি জলপ্রকল্প ‘সজল ধারা’র বিভিন্ন কাঠামোতে বিজেপির পতাকা লাগানো রয়েছে। তৃণমূলের পতাকা কোনও সরকারি জায়গায় থাকলে তা খুলে ফেলা হলেও বিজেপির ক্ষেত্রে কমিশন নীরব থাকছে বলে তিনি অভিযোগ করেন।

বিএসএফ বা সেনাবাহিনীর গাড়িতে বিজেপির পতাকা লাগানো হচ্ছে বলে তিনি দাবি করেন। তাঁর প্রশ্ন, যাদের ন্যূনতম নীতিবোধ বা জ্ঞান নেই, তারা কীভাবে বিএসএফ-এর গাড়িতে দলীয় পতাকা লাগাতে পারে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন যে, কমিশন বর্তমানে পুরোপুরি বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, যা ভারতীয় গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। নির্বাচনের ফলাফল এই সমস্ত অন্যায়ের যোগ্য জবাব দেবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।

যদিও তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানাচ্ছেন এই ঘটনা পুরোপুরি তৃণমূলের চক্রান্ত কেউ বা কারা এই গাড়িতে পতাকা লাগিয়ে রীতিমতো প্রচারের আলোয় আসার চেষ্টা করছে। এই কাজ তৃণমূল ছাড়া কেউ করতে পারে না।

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান