গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই

প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অবসান হল দীর্ঘ লড়াইয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার” সেই গানের কন্ঠ থেমে গেল মঙ্গল সন্ধ্যায়। অবসান হল দীর্ঘ লড়াইয়ের। মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। চিকি‍ৎসকরা বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। কিংবদন্তী সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বিকালে  পূর্ণ মর্যাদায় প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।  

গত ২৭ জানুয়ারি বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পান প্রবীণ শিল্পী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকাকালীনই করোনা সংক্রমণ ধরা পড়ে। ওইদিনই তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  হাসপাতালে চিকি‍ৎসা চলাকালীন করোনাকেও জয় করেন। সোমবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শিল্পীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হলেও জীবনযুদ্ধে শেষ পর্যন্ত হার মানতে হলো  প্রবাদপ্রতিম শিল্পীকে। পতন ঘটল বাংলা সঙ্গীত জগতের বটবৃক্ষের। 

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার