হাবড়ায় ‘সেলফি জোন’ বসিয়ে ভোটারদের খুশি করার প্রয়াস কমিশনের

হাবড়ার ডিসিআরসি ভোটকেন্দ্রে শ্রী চৈতন্য কলেজে সেলফি জোনের ব্যবস্থা করা হয়েছে। ভোটকর্মীদের ভিড়ের মাঝেই নজর কাড়ল এটাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভার নির্বাচন। ১৪২ আসনে ভোট রয়েছে। ইতিমধ্যেই গণতান্ত্রিক এই উৎসবের প্রস্তুতি শেষ। প্রথম দফার নির্বাচন মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি হলেও কিছু কিছু জায়গায় অনন্য দৃশ্য ফুটে উঠেছিল। কোথাও ভোটারদের আকৃষ্ট করতে ভাল ভাল খাবারের আয়োজন করা হয়েছিল। কোথাও চা-বিড়ি-পান মশলার আয়োজনও করা হয়েছিল। তবে এবার ভোটারদের জন্যে অনন্য আয়োজনে ‘সেলফি জোন’ করা হল হাবড়ার এক বুথে। বর্তমানে বিয়ে বাড়ি হোক বা কোনও ইভেন্টে সেলফি জোনের বাড়তি ব্যবস্থা থাকেই। কারণ এখন মানুষ যাই করুক না কেন, যেখানেই যান না কেন, একটা নিজস্বী তুলে ফোনের গ্যালারীতে স্মৃতি করে রাখেন। দেশবাসীদের কাছে ভোটদানও একটা উৎসব।

আগের দফার ভোটে আঙুলে নীল চিহ্ন দিয়ে, বা বুথে একটি ছবি তুলে অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন। তাই দ্বিতীয় দফার ভোটেও যে তরুণ-তরুণীরা এমন কাণ্ড করবেন না তা অজানা নয়। সেটা ভেবেই এবার হাবড়ার ডিসিআরসি ভোটকেন্দ্র শ্রী চৈতন্য কলেজে সেলফি জোনের ব্যবস্থা করল কমিশন, অশান্তির মধ্যেও ভোটারদের একপ্রকার খুশি করার প্রয়াস করল কমিশন। ভোটকর্মীদের ভিড়ের মাঝেই নজর কাড়ল সেলফি জোন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারাসাত মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হাবড়া শ্রীচৈতন্য কলেজ। এদিন সকাল থেকেই সেখানে ভোটকর্মীদের লম্বা লাইন। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ইভিএম-সহ ভোটগ্রহণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করতে ব্যস্ত ছিলেন তাঁরা। সবকিছু বুঝে নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে তাঁরা রওনা দিচ্ছিলেন।

তাদের এই ব্যস্ততার মাঝে ধরা পড়ল এক ভিন্ন চিত্র। ডিসিআরসি কেন্দ্র চত্বরে তৈরি হয়েছে একটি বিশেষ ‘সেলফি জোন’, যা ঘিরে ভোটকর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নতুন ও অভিজ্ঞ সব ধরনের ভোটকর্মীদেরই সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। বিশেষ করে, মহিলা ভোটকর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভোটকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই প্রথমবার নির্বাচনী দায়িত্ব পালন করছেন। তাই এই অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে তাঁরা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেবেন। কেউ একা, কেউ আবার সহকর্মীদের সঙ্গে দল বেঁধে ছবি তুলছেন। এদিন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণের যাবতীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন করে এখন নিজ নিজ বুথের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। তাই ভোটের দায়িত্ব পালন করতে যাওয়ার আগে এই ছোট্ট মুহূর্তটিকে স্মৃতির খাতায় মুঠোফোনে বন্দি করে নিলেন ভোটকর্মীরা।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের