হিঙ্গলগঞ্জে বিজেপি নেতাদের বাড়ির সামনে সাদা থান, সিঁদুর ,জবা ফুল ,তুলো…

Share:

নিজস্ব প্রতিনিধি ,হিঙ্গলগঞ্জ: বিজেপির মণ্ডল সভাপতি এবং গেরুয়া শিবিরের নেতাদের বাড়িতে সাদা থান, সিঁদুর ,জবা ফুল ,তুলো, এবং সাদা কাগজে লেখা- এবার বল হরি হরি বোল করে দেব- এইভাবে সাদা কাগজে লিখে সমস্ত কিছু সাজিয়ে দরজার সামনে রেখে দিয়ে আসা হয়েছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত বিজেপি কর্মী-সমর্থকরা।থানায় অভিযোগ দায়ের ।ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভার(Hingalganj Assembly) ভবানীপুর এলাকার ঘটনা ।

এখানে বিজেপির মণ্ডল সভাপতি দুলাল চন্দ্র মণ্ডল ও বিজেপি নেতা গৌড় বাউরিয়ার বাড়ির দরজার সামনে রাতের অন্ধকারে কে বা কারা প্যাকেট ফেলে রেখে চলে যায় । যার মধ্যে লেখা আছে এবার বল হরি হরি বোল করে দেব। এবং এই চিঠির সাথে সাদা থান কাপড় , সিঁদুর, জবা ফুল, তুলো ইত্যাদি দিয়ে যায় ।যা নিয়ে রীতিমতো চিন্তিত স্থানীয় বিজেপি নেতৃত্ব । নির্বাচনের একদিন আগে এই ধরনের ঘটনা ঘটিয়ে বুথে যাতে বিজেপি কর্মীরা না বসে সেই ভয়ের পরিবেশ গড়ে তুলছে রাজ্যে শাসক দল এমনটাই দাবি বিজেপি নেতাদের।

আর এই বিষয়ে তৃণমূলের হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী আনন্দ মন্ডল(TMC Candidate Ananda Mandal) বলেন,এসব নিজেরা করে অন্যের নামে দোষ দিচ্ছে । এর সঙ্গে আমাদের কোন রকম সম্পর্ক নেই । যে দলের প্রার্থী প্রকাশ্যে মাইকে বলে বুলডোজার চালিয়ে দেবো তাদের কর্মী সমর্থকরা এর থেকে ভালো আর কি হবে । এই ঘটনার সঙ্গে তৃণমূল বা আমরা কেউই জড়িত নয় । ওরা নিজেরা করে আমাদের নামে দোষ দিচ্ছে । মিথ্যাচার করছে। মিথ্যা অপবাদ দিচ্ছে। কুৎসা করছে। এর যোগ্য জবাব ভোট মেশিনে দেবে ভোটাররা। ৪ মে এর জবাব উপযুক্ত পাবে বিজেপি। পুলিশ গুরুত্বসহকারে এই ঘটনার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে। ওই দুই বিজেপি নেতার বাড়ি সামনে থেকে যে প্যাকেট পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে আটক করেছে। ওইসব বিজেপি নেতাদের বাড়ির সামনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল