‘সিংহম’ অজয়পাল শর্মার সঙ্গে ‘পুষ্পা’ জাহাঙ্গীরের দ্বৈরথের জের! বদলি ফলতার জয়েন্ট বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সঙ্গে অসহযোগিতার অভিযোগ। নির্বাচন কমিশনের খাঁড়া নামল ফলতার জয়েন্ট বিডিও-এর উপর। তড়িঘড়ি তাঁকে বদলি করা হল পুরুলিয়ায়। রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগেই কমিশনের এমন সিদ্ধান্তে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনের কাজে যুক্ত ছিলেন ফলতার জয়েন্ট বিডিও সৌরভ হাজরা। ফলতা বিধানসভার এইআরও-এর দায়িত্বে ছিলেন তিনি। এবার ভোটের কয়েক ঘন্টা আগে নতুন কেউ দায়িত্ব পেলে কীভাবে তা সামাল দেবেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পডুন: মমতার বিধানসভা কেন্দ্রে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, হটস্পট আসনে ভারী বুটের শব্দ

কিন্তু কেন কমিশনের এই পদক্ষেপ? সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকালে ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খানের পাড়ায় যান পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। আর সেখানেই তাঁর মুখোমুখি হন ঘাসফুল শিবিরের প্রার্থী। অজয়পাল শর্মাকে ঘিরে ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। এমনকী তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও দিতে থাকেন তৃণমূলের কর্মীরা। আর এই বিক্ষোভের ফলে আটকে যান যোগী রাজ্যের ‘সিংহম’। তাঁর সঙ্গেই কমিশনের একাধিক গাড়িও আটকে পড়ে মাঝরাস্তায়। কিছুক্ষণ বাদেই পরিস্থিতি শান্ত হয়।

তারপরেই এদিন বিকেলেই ফলতার জয়েন্ট বিডিও-কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। সৌরভ হাজরার বদলে রম্য ভট্টাচার্যকে ফলতার জয়েন্ট বিডিও-এর পদে নিযুক্ত করেছে কমিশন। দ্রুত আজ রাতের মধ্যেই এই দায়িত্ব নিতে বলা হয়েছে তাঁকে। জাহাঙ্গীর বনাম অজয়পাল শর্মার দ্বৈরথের জন্যই এই ঘটনা ঘটল? এমন পদক্ষেপ নিল কমিশন? উঠছে প্রশ্ন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা