আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয় দফার ভোটে ৮ জেলায় ৪,৩৮৮ অতি স্পর্শকাতর বুথে কড়া নজরদারি, থাকছে বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Assembly Election 2026)। তার আগে কলকাতা সহ আরও সাত জেলায় চলছে জোর প্রস্তুতি। প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার মোট ৮টি নির্বাচনী জেলায় ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ৪,৩৮৮টি অতি স্পর্শকাতর বুথ। এই সব বুথে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে-প্রতিটি বুথের ভিতরে বসানো হয়েছে দু’টি করে সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি মোতায়েন থাকছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।প্রশাসনের দাবি, কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই দফায় মোট ভোটার সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ১৫ হাজার ২৬০। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার ১ কোটি ৫৭লক্ষ ৪০ হাজার ১৬২। বিশেষ নজরে রাখা হয়েছে নতুন প্রজন্মের ভোটারদের-১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটারের(West Bengal Assembly Election 2026) সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৬৬৮।

 আরও পড়ুনঃ মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ! উত্তরপ্রদেশের ‘সিংহম’ অজয়ের বিরুদ্ধে দায়ের FIR

মোট ১,২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২২০। ভোটগ্রহণের(West Bengal Assembly Elections 2026) জন্য তৈরি করা হয়েছে ৪১,০০১টি পোলিং স্টেশন। এর মধ্যে ২৫৮টি মডেল পোলিং স্টেশন এবং ৮,৮৪৫টি সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ। প্রত্যেকটি পোলিং স্টেশনে থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। পাশাপাশি, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে এনআইএ-র দল। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোট সম্পন্ন করাই এখন মূল লক্ষ্য।  

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখীর দাপটে সব শেষ! নারকেল গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘ভোট শেষ, তাও কেন বুথে?’ রূপার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কমিশনে নালিশ লাভলির

জাতীয় সড়কে ভয়াবহ দু্র্ঘটনা! ১০ টাকায় মৃত মুরগি কেনার হিড়িক গ্রামবাসীদের

ছেলেবেলাতেই পিতৃহারা, মা পরিচারিকার কাজ করতেন, অভাবের মধ্যেও জয়েন্টে ৯৯% রূপায়ণের

পুঁটি মাছের কমলা রঙে পরিবর্তনের ছোঁয়া! কী বলছে পদ্ম শিবির?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ