মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ! উত্তরপ্রদেশের ‘সিংহম’ অজয়ের বিরুদ্ধে দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনার(South 24 Parganas) ফলতা এলাকায় নির্বাচন ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা-র বিরুদ্ধে বাড়িতে ঢুকে হুমকি দেওয়া ও মহিলাদের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ তুললেন মোনালিসা পাল দাস নামে এক গৃহবধূ। এই ঘটনায় মঙ্গলবার ফলতা থানা-য় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, কয়েকজন ব্যক্তি নিজেদের কেন্দ্রীয় বাহিনীর সদস্য পরিচয় দিয়ে জোর করে বাড়িতে ঢুকে পড়েন। তারা মোনালিসার স্বামীকে গ্রেফতার করতে আসে বলে দাবি করলেও কোনও ওয়ারেন্ট বা আদালতের নির্দেশ দেখাতে পারেনি। বাধা দিলে পরিবারের সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। মোনালিসার দাবি, তাঁর বৌদিকে মারধর করা হয় এবং অশালীনভাবে স্পর্শ করা হয়। এফআইআরে আরও অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং তা না করলে ভবিষ্যতে ক্ষতির হুমকি দেয়। এই ঘটনার নেপথ্যে অজয় পাল শর্মার ভূমিকা রয়েছে বলেই দাবি করেছেন অভিযোগকারিণী।

আরও পড়ুনঃ ‘সিংহম’ অজয় পাল শর্মার সঙ্গে ‘পুষ্পা’ জাহাঙ্গিরের দ্বৈরথের জের! বদলি ফলতার জয়েন্ট বিডিও

আরও জানা গিয়েছে, এর আগেও ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির শেখের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।দ্বিতীয় দফার ভোটের আগে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ দায়িত্বে আনা হয়েছে অজয় পাল শর্মাকে। তবে একের পর এক অভিযোগ ঘিরে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনায়(South 24 Parganas)।

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা