ভোটারদের জন্য বিশেষ হেল্প লাইন চালু করল সিআরপিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার পশ্চিমবঙ্গে শেষ ও দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ভোটারদের সুরক্ষিতভাবে নির্বাচনী কেন্দ্রে পৌঁছে দেওয়া এক বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে। মঙ্গলবার রাতে ভোটারদের সেই নিরাপত্তা দিতে তিনটি বিশেষ হেল্প লাইনের নম্বর ঘোষণা করল সিআরপিএফ(CRPF)। সংশ্লিষ্ট নম্বরগুলি হল-৮৪২০২৭২১০১ এবং ৮৪২০২৭২৩৪৩। ল্যানড লাইন নম্বর হল ০৩২-৩৬৭১১১৭। বিশেষ বার্তায় রাজ্য সিআরপিএফের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন ধরনের ভোটদানের ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হলে এই নম্বরগুলিতে যোগাযোগ করলে তৎক্ষণাৎ কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে যাবে।

ভোট দানে কোথাও বাধা দান করলে ভয় ভীতি দেখালে অথবা গোলমাল হলে তৎক্ষণাৎ এই নম্বরগুলিতে ফোন করলে সেই লোকেশন ট্র্যাক করে রাস্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম পৌঁছবে ঘটনাস্থলে। এর পাশাপাশি বিভিন্ন বুথে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাদের মোবাইলের সঙ্গে বিশেষ এলার্ট (Alert)সিস্টেম দেওয়া হয়েছে। যদি কোথাও সমস্যা হয় সেই নম্বরে প্রেস করা মাত্র সংশ্লিষ্ট সিআরপিএফ-এর কন্ট্রোলরুমে(Control Room) তা সংকেত দেবে। কন্ট্রোল রুম থেকে সেই সংশ্লিষ্ট জওয়ান যেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেখানে অতিরিক্ত ফোর্স দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করবে।

বুধবার সকাল থেকেই বুথের ১০০ মিটারের মধ্যে কোন জমায়েত করতে দেওয়া হবে না। শুধুমাত্র বৈধ ভোটার ছাড়া ওই জোনে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সংবাদমাধ্যমের ক্ষেত্রেও শুধুমাত্র নির্বাচন কমিশনের বৈধ অনুমতি পত্র যাদের কাছে থাকবে তারাই ওই জোনের মধ্যে প্রবেশ করে ভিডিওগ্রাফি করতে পারবেন বুথের সামনে দাঁড়িয়ে। ভোট চলাকালীন মোটরসাইকেলের ওপরেও নজরদারি চলবে বুথের আশেপাশের এলাকায়। একাধিক মোটরসাইকেলকে দলবেঁধে যেতে দেওয়া হবে না।

শুধু তাই নয়, গোটা শহর জুড়ে ভোট চলাকালীন একাধিক জায়গায় থাকবে কুইক রেসপন্স টিম(QRT)। ৩২ টি পয়েন্টে নাকা চেকিং হবে। কোথাও গোলমাল হলে তৎক্ষণাৎ সেখানে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। অলি গলিতে নজরদারি রাখতে মোটরসাইকেলে টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বহুতল বিল্ডিং গুলিতে থাকবে বিশেষ নজরদারি। প্রয়োজন হলে একাধিক এলাকায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চলবে। শহর শহরতলী এবং যে জেলাগুলিতে নির্বাচন হচ্ছে সেখানে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি মঙ্গলবার রাত থেকেই টহলদারি শুরু করেছে। বুধবার ভোট শেষ হওয়া পর্যন্ত এই টহলদারি ও নজরদারি লাগাতার চলবে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?