শুভেন্দুকে ঘিরে ‘চোর–চোর’ স্লোগান, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী ডেকে ছুটে পালালেন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ভোটের আবহে এখন ভরকেন্দ্র ভবানীপুর। আর সেখানেই বিপাকে পড়ে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী কালীঘাটে আসতেই ছড়াল উত্তেজনা। তাঁর অভিযোগের ভিত্তিতেই জমায়েত হটাতে লাঠিচার্জ করল পুলিশ। আর তার ফলে ভবানীপুর উত্তপ্ত হয়ে উঠল। বিজেপি প্রার্থীর কথায় কেন্দ্রীয় বাহিনী কাজ করল বলে অভিযোগ উঠেছে। কারণ শুভেন্দু অধিকারীকে ‘চোর–চোর’ স্লোগান দেন তৃণমূল কর্মী–সমর্থকরা। তার জেরে কনভয় আটকে যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, তাঁর উপর বহিরাগতরা আক্রমণ করছেন। তিনি ফোন করে কেন্দ্রীয় বাহিনীকে ফোন করে ডাকেন। আর ওই জমায়েতকে হঠাতে বলে দৌড়ে পালালেন।

এদিকে দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। সেখানে জয় হিন্দ ভবনের সামনে উত্তেজনা তুঙ্গে ওঠে। কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দিকে দৌড়ে যেতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজিত হয়ে ওঠে এলাকা। তৃণমূল কর্মীদের জমায়েতের দিকে তেড়ে যান শুভেন্দু। নির্বাচন কমিশনে ফোন করে অভিযোগও জানান। শুভেন্দুর অভিযোগের পরেই জমায়েত হটাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাল্টা তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াচ্ছেন বিজেপি প্রার্থী।

অন্যদিকে কালীঘাটের জয় হিন্দ ভবনে বুথ পরিদর্শনে যেতেই ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে দেখে ‘জয় বাংলা’‌ স্লোগান দেওয়া হয়। কারণ তাদের দেখে প্রথমে জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। তারই পাল্টা স্লোগান দেয় তৃণমূলের কর্মীরাও। তখন মেজাজ হারান শুভেন্দু। আর তেড়ে গেলে তৃণমূল কর্মীরা স্লোগান দেন, ‘‌চোর–চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা’‌। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়েই নির্বাচন কমিশনে ফোন করে অভিযোগ জানান শুভেন্দু। শুভেন্দু অভিযোগ করেন, তাঁর উপরে হামলা হয়েছে। আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর আর্জি জানান। পাল্টা তৃণমূলের দাবি, মিথ্যা বলছেন শুভেন্দু। আগে প্রমাণ করুন, ওঁর উপর হামলা হয়েছে।

এছাড়া বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.‌৯৭ শতাংশ। আর তৃণমূল কাউন্সিলর তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মিথ্যা কথা বলছেন শুভেন্দু। তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটারদের। তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়। শুরু হয় লাঠিচার্জ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী হাজির হতেই দৌড়ে পালান শুভেন্দু অধিকারী। ভিড় সরাতে শুরু হয় লাঠিচার্জ। শুভেন্দুর কথায় লাঠিচার্জ নিয়ে প্রশ্ন ওঠে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায়।

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ