সাতগাছিয়ায় তিন বছরের শিশুকে বেধড়ক মারধর কেন্দ্রীয় বাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে আহত সাতগাছিয়ায় এক তিন বছরের শিশু। এর পাশাপাশি তারকেশ্বরের(Tarakeswar) একটি বুথে ক্যান্সার আক্রান্ত এক ভোটারকেও কেন্দ্রীয় বাহিনী লাঠি দিয়ে বেধড়ক পেটায়।ফলতায় মহিলাদের ফেলে পিটিয়েছে পুরুষ সিআরপিএফ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঠির আঘাত থেকে রক্ষা পেল না তিন বছরের শিশু। এই ঘটনায় চারদিকে নিন্দার ঝড় উঠেছে। সাতগাছিয়ার(Satgachia) ওই বুথে এই লাঠিচার্জের ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলারা জড়ো হয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বাধ্য হয়ে পিচু হটে কেন্দ্রীয় বাহিনী।এদিকে,ভোটের লাইনে অতর্কিতে লাঠিচার্জ করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । ঘটনা তারকেশ্বর বিধানসভার বালিগরী এক নম্বর পঞ্চায়েতের বালিগরি অধর মনি দত্ত বিদ্যমন্দির স্কুলের ।

এই স্কুলে মোট চারটি বুথ ২১৮,২১৯,২২০ এবং ২২১ নম্বর । তারকেশ্বরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, বুথের ভিতরে জায়গা থাকলেও ভোটারদের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল ।এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিককে বলতে যাওয়ায় অতর্কিতে লাঠিচার্জ করে বুথে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানারা ।অভিযোগ মহিলাদেরও বেধড়ক মারধোর করা হয়। এমনকি ক্যান্সারে আক্রান্ত এক মহিলাকেও মাটিতে ফেলে মারা হয় বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায় ।

অন্যদিকে,বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার অভিযোগ, ফলতার একাধিক বুথে ইভিএম এ টেপ লাগিয়ে দেওয়ার। তিনি পরিদর্শন করছিলেন ফলতার বিভিন্ন এলাকা। ফলতা বিধানসভার বেলসিংহার বুথে তিনি পরিদর্শনে গেলে তাকে ইভিএম দেখতে না দেওয়ার অভিযোগ। দেবাংশু পান্ডা জানান এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানাবেন।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ