আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। তাই সানন্দে এই দিনটি উদযাপন করা উচিত’, ভোট দিয়ে বেরিয়ে এমনটাই বললেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। প্রতিবারের মতোই এবারেও সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিয়েছেন তিনি। এটাই অভিনেতার ভোটকেন্দ্র। আজ, বুধবার সপরিবারে ভোট দিয়েছেন দেব।

ভোটদানের পর বেরিয়ে অভিনেতা-সাংসদ বলেন, ‘এটা মানুষের গণতান্ত্রিক অধিকার তাই সানন্দে এটাকে উদযাপন করা উচিত।’ একই সঙ্গে সাংবাদিকরা দেবকে প্রশ্ন করেন, এবারে কাকে রাজ্যে ক্ষমতাতে দেখতে চান। নবান্নের কুর্সিতে কে বসবে বলে মনে হচ্ছে? এই প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘আমি যে দলের সাংসদ, যাঁদের হয়ে এতদিন প্রচার করলাম, নিশ্চই চাইব তাঁরাই ক্ষমতাতে আসুক।’ দেবের বিধানসভা কেন্দ্র রাসবিহারী। সেই কেন্দ্রেই ভোটার তাঁর বাবা-মা-বোনও। তাই গোটা পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন তিনি।

আরও পডুন: স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

তবে শুধুই দেব নন, টলিউডের বহু তারকাই এদিন সপরিবারে ভোট দিয়েছেন। তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত ও কোয়েল মল্লিক সহ আরও অনেকে। টলিউডে অভিনয়ের জন্য কলকাতাতে থাকেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তবে নাগরিক অধিকার প্রয়োগ করতে গিয়েছেন নিজের গ্রামের বাড়িতে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১০২ নম্বর বুথের ভোটার অঙ্কুশ। এ দিন দুপুরে মা-বাবাকে সঙ্গে নিয়ে বর্ধমানের গুডসেড রোডের সাধুমতি বালিকা বিদ্যালয়ে ভোট দিতে যান তিনি। বাকিদের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন অভিনেতা। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বর্ধমানে এসেছি, ভোট দিলাম। খুব ভালো লাগছে, হোপ ফর দ্য বেস্ট। কেন্দ্রীয় বাহিনী যে ভাবে কাজ করছে খুবই ভালো লাগছে। আমি সবসময় বলি ভোট সবার দেওয়া উচিত, ভোট যেন নষ্ট না হয়।’

Published by:

Share Link:

More Releted News:

বুথে মদনকে বাধা কেন্দ্রীয় বাহিনীর, পাল্টা পরিচয়পত্র চাইলেন মদন! কামারহাটিতে বাদানুবাদ

উদয়নারায়পুরের বুথে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় জওয়ানের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার নির্দেশ ফাঁস, শাহকে মিথ্যেবাদী বলে তোপ মহুয়ার

মধ্য হাওড়ায় অস্ত্র নিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিতে যুবকের দাপাদাপি

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ