আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

নিজস্ব প্রতিনিধি: বুধবার দুপুরে বেহালার বড়িশার  জনকল্যাণ স্কুলে ভোট দিতে যান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Gangopadhay) ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়(Dona Gangopadhay)। সঙ্গে ছিলেন সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়।ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, চারদিকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এটা যথেষ্ট ভালো। বড়িশার এই স্কুলে প্রতিবারই তিনি ভোট দিতে আসেন। এই বুথে কখনো অশান্তি হয় না। নির্বিঘ্নে ভোট পর্ব শেষ হয়। চারদিকে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে যেভাবে নির্বাচন হচ্ছে তাতে খুশি বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি সৌরভ জানান, কোন দল ফেভারিট তা এখনই বলা যাবে না। পাঞ্জাব কিংস সহ একাধিক দল খুব ভালো পারফর্মেন্স করছে। ম্যাচ আরো কয়েকটি হওয়ার পর বোঝা যাবে কে ফেভারিট। এদিন হাসিমুখে স্ত্রীকে নিয়ে ভোট দিয়ে ক্যামেরার ফ্ল্যাশ গানের ঝলকানির মধ্যে দিয়ে গাড়িতে উঠে বাড়ি ফিরে যান সৌরভ।

অন্যদিকে, বেহালায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেওওয়েব কাস্টিং বিভ্রাট নিয়ে বুথে উত্তেজনা, কর্মীর আই-কার্ড ধরে টানার অভিযোগে বিতর্কে জড়ালেন রেখা পাত্র। উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিষপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ নম্বর বুথে ভোট গ্রহণ চলাকালীন ওয়েব কাস্টিং পরিষেবা নিয়ে উত্তেজনা ছড়াল। অভিযোগ, সকাল থেকেই বুথে ওয়েব কাস্টিং ব্যবস্থা ঠিকভাবে কাজ করছিল না। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুথে পৌঁছে ওয়েব কাস্টিং সংক্রান্ত সমস্যা নিয়ে কর্তব্যরত কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে পরিষেবা বন্ধ থাকার কারণ জানতে চান বিজেপি প্রার্থী। পরে কথাকাটাকাটি বাড়তে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, উত্তেজনার মাঝেই রেখা পাত্র এক ওয়েব কাস্টিং কর্মীর গলায় থাকা নির্বাচন কমিশনের আই-কার্ড টেনে ধরেন এবং তাকে হুমকি দেন। ঘটনায় বুথ চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষী ও নির্বাচন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিজেপি প্রার্থীর দাবি, বুথে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে গিয়েই তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার অংশ হওয়া সত্ত্বেও ওয়েব কাস্টিং পরিষেবা দীর্ঘক্ষণ অচল ছিল, যা ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

অন্যদিকে, নির্বাচনকর্মীদের একাংশের দাবি, প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িকভাবে ওয়েব কাস্টিংয়ে বিঘ্ন ঘটেছিল এবং তা দ্রুত ঠিক করার চেষ্টা চলছিল। এই অবস্থায় বিজেপি প্রার্থীর আচরণ অপ্রত্যাশিত ও অশোভন বলেও অভিযোগ ওঠে। ঘটনার পর পুরো বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে বলে জানা গিয়েছে। বুথের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়। খবর পেয়ে ওই বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকার গিয়ে পৌঁছান।

Published by:

Share Link:

More Releted News:

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

‘রাজনৈতিক ডাস্টবিনে পরিণত করা যাবে না’, বাড়িতে বসে বিস্ফোরক পার্থ

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মাঝে আচমকাই শুভেন্দুকে ফোন শাহের

শুভেন্দুকে ঘিরে ‘চোর–চোর’ স্লোগান, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী ডেকে ছুটে পালালেন

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ