‘পরিবারকে ছেড়ে যেতে কষ্ট হয়’, ভোট মিটতেই ফের ভিনরাজ্যের উদ্দেশ্যে রওনা পরিযায়ী শ্রমিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের কালি আঙুলে শুকোতে না শুকোতেই ফের শুরু হলো ভিটেমাটি ছেড়ে প্রবাসে যাওয়ার পালা। যে পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers) গণতন্ত্রের উৎসবে সামিল হতে এবং নাগরিক অধিকার রক্ষা করতে দূরপ্রান্ত থেকে গ্রাম বাংলার বাড়িতে ফিরেছিলেন, উৎসব মিটতেই আজ তাঁদের চোখে জল। পেটের খিদে আর বাস্তবের কঠোর পরিহাসে, বাড়ির মায়া কাটিয়ে ফের অনিশ্চিত গন্তব্যের দিকে পা বাড়াচ্ছেন কোচবিহার থেকে মালদহের শত-শত পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। ভোট দিতেই কয়েকদিনের জন্য বাড়িতে আসা তাদের। কিন্তু নির্বাচন শেষ হতেই আবারও জীবিকার সন্ধানে ভিনরাজ্যের পথে পা বাড়ালেন বহু পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার বিকেলে কোচবিহারের মেখলিগঞ্জ এলাকা থেকে প্রায় ১৫০ জন শ্রমিক বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিলেন। 

২৩ এপ্রিল কোচবিহার জেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট মিটে যাওয়ার পর ধীরে ধীরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers) আবার কাজে ফিরতে শুরু করেছেন। উছলপুকুরি ও জামালদহ অঞ্চল থেকে পাঁচটি বাসে করে একসঙ্গে বহু শ্রমিক দক্ষিণ ভারতের বিভিন্ন কর্মস্থলের উদ্দেশে যাত্রা করেন। বাসে ওঠার আগে পরিবারের সদস্যদের সঙ্গে বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন: ভোটের লাইন এড়াতে সাজলেন প্রতিবন্ধী, কাজ হাসিল হতেই বোল্টের মতো দৌড়ে ভাগলেন

পরিযায়ী শ্রমিকের একাংশ জানান, ভোটে অংশগ্রহণ করার জন্যই তাঁরা সাময়িকভাবে বাড়ি ফিরেছিলেন। কিছু মানুষের আশঙ্কা ছিল, ভোটার তালিকা সংক্রান্ত নানা সমস্যার কারণে তাঁদের পরিবারের সদস্যদের নাম বাদ পড়তে পারে। সেই কারণেই দ্রুত বাড়ি ফিরে ভোটের দায়িত্ব পালন করেছেন তাঁরা। তবে ভোটপর্ব শেষ হতেই আবারও কাজে যোগ দেওয়ার সময় এসেছে।

পরিযায়ী শ্রমিকদের কথায়, বাড়ির মানুষদের ছেড়ে দূরে থাকা সহজ নয়। বয়স্ক বাবা-মা, স্ত্রী, সন্তানদের ফেলে মাসের পর মাস বাইরে থাকতে হয়। কিন্তু সংসারের খরচ চালাতে নিয়মিত আয়ের বিকল্প নেই। স্থানীয়ভাবে পর্যাপ্ত কাজ না পাওয়ায় তাঁদের অনেকেই বাধ্য হয়ে কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, অন্ধ্রের মতো জায়গায় পাড়ি দেন। শুধু কোচবিহার নয়, রাজ্যের আরও বিভিন্ন জেলায় একই ছবি দেখা যাচ্ছে। মালদহ, মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গের একাধিক এলাকা থেকে শ্রমিকদের ফের কর্মস্থলে যাওয়ার প্রবণতা বেড়েছে। জীবিকার সন্ধানে এই যাত্রা যেন তাঁদের জীবনের নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল