ভোটের লাইন এড়াতে সাজলেন প্রতিবন্ধী, কাজ হাসিল হতেই বোল্টের মতো দৌড়ে ভাগলেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্যেই উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকায় উঠে এল এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা। দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের ১৫৯ নম্বর বুথে এমন দৃশ্য দেখে হতবাক ভোটার ও ভোটকর্মীরা। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবান আলী নামে এক ব্যক্তি ভোটকেন্দ্রে এসে নিজেকে বিশেষভাবে সক্ষম বলে দাবি করেন। সেই পরিচয়ের ভিত্তিতে তিনি ভোটারদের লাইনের সামনে থেকে অগ্রাধিকার পান এবং প্রথম সারিতে গিয়ে ভোট দেন। কর্তব্যরত ভোটকর্মীরাও মানবিকতার দৃষ্টিকোণ থেকে তাকে আগে ভোট দেওয়ার সুযোগ দেন। কিন্তু ভোট দেওয়ার পরই ঘটে নাটকীয় মোড়। বুথ থেকে বেরোনোর সময় আচমকাই তার চলাফেরায় পরিবর্তন লক্ষ্য করেন উপস্থিতরা। যিনি কিছুক্ষণ আগেও ধীরে ধীরে হাঁটছিলেন, ভোট শেষ হতেই তিনি স্বাভাবিক গতিতে হাঁটতে শুরু করেন বলে অভিযোগ। এই পরিবর্তন দেখেই উপস্থিত ভোটারদের মধ্যে বিস্ময় ও সন্দেহের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ বারবার EVM বিকল, আমতার ভোটকেন্দ্রে নাজেহাল ভোটাররা

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয় গুঞ্জন। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, আগে ভোট পাওয়ার সুবিধা নিতে কি তিনি বিশেষভাবে সক্ষম হওয়ার ভান করেছিলেন? যদিও জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজেকে সামান্য শারীরিক সমস্যাযুক্ত বলে দাবি করেছেন, তবে তার কাছে কোনও সরকারি শংসাপত্র ছিল না। এই ঘটনায় ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ভোটের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এমন ঘটনা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার পরিবেশ।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে