আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের লাইনে কেন্দ্রীয় বাহিনীর লুঙ্গি ফতোয়া, গোবরডাঙায় হেনস্থা ২ বৃদ্ধকে

নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশনের কোনও পোশাকবিধি নেই। কমিশনের পক্ষ থেকে বলে দেওয়া হয়নি কী পরে যেতে হবে, কী পরে যাওয়া যাবে না। তারপরেও ভোট দিতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে ২ বৃদ্ধকে। ভোটের লাইনে কেন্দ্রীয় বাহিনী জারি করল পোশাক ফতোয়া। লুঙ্গি পড়ে এলে ভোট দেওয়া যাবে না, এমনই ফতোয়া জারি করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গোবরডাঙার ১৮৯ বুথে লুঙ্গি পরে আসায় ফিরিয়ে দেওয়া হল ২ ভোটারকে। হিন্দু ও মুসলিম ২ সম্প্রদায়ের ২জনকে বাড়িতে গিয়ে পোশাক বদলে ফের ভোট দিতে বাধ্য করা হয়। উত্তর ২৪ পরগনার গোবরডাঙার ১৮৯ নং বুথে লুঙ্গি পরে আসায় ফিরিয়ে দেওয়া হল ২ ভোটারকে। হিন্দু ও মুসলিম ২ সম্প্রদায়ের ২জনকে বাড়িতে গিয়ে পোশাক বদলে ফের ভোট দিতে বাধ্য করা হয়।

গোবরডাঙার কুচুলিয়া এফপি স্কুলে বুথ হয়েছিল। সেখানেই ভোট দিতে গিয়েছিলেন ২ বৃদ্ধ। গ্রামের মধ্যেই ভোট হওয়ায় লুঙ্গি পরে ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু বাধ সেধেছে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের বলা হয়, লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না। ৮০-৮৫ বছরের বৃদ্ধরা দীর্ঘ রাস্তা পেরিয়ে এসেছিলেন ভোট দিতে। লুঙ্গি পরে ভোট না দিতে পেরে বাড়িতে গিয়ে পোশাক বদলে আসতে হয়েছে তাঁদের। ১৭-১৮ বছরের নাতির প্যান্ট পরে ভোটার লাইনে ফের দাঁড়িয়েছেন সেই বৃদ্ধরা। এই ধরনের ঘটনার পর আরো কয়েকজনকে একই কথা বলার অভিযোগ উঠেছে। পোশাক পরা নিয়ে কেউ কী কোনও বিধিনিষেধ করতে পারে? উঠছে প্রশ্ন। যেখানে নির্বাচন কমিশন এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি। এক বৃদ্ধ জানিয়েছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে বলা হচ্ছে লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না। ১০০ মিটারের আগেি তাঁদের আটকে দেওয়া হয়েছে। ভোটকর্মীদের সঙ্গেও কথা বলতে চাইলেও বলতে দেওয়া হয়নি। যাঁদের অইনশৃঙ্থলা দেখার জন্য আনা হয়েছে, তাঁরা দেখছে পোশাক! দক্ষিণের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে কী করত প্রশ্ন উঠছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘শেষ জীবনে এসে এটা দেখতে হবে ভাবতে পারিনি’‌, ভোট দিতে না পেরে কাঁদলেন বৃদ্ধ

SIR-এর বিরুদ্ধে ভোট দিতেই ফিনল্যান্ড থেকে দেশে ফিরলেন এই মহিলা

চপ মুড়ি বনাম আইসক্রিম! ভোটাররা হাতে পেতেই উঠছে তৃণমূল বিজেপি চর্চা

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

‘পরিবারকে ছেড়ে যেতে কষ্ট হয়’, ভোট মিটতেই ফের ভিনরাজ্যের উদ্দেশ্যে রওনা পরিযায়ী শ্রমিকদের

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ