রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ব্যাট হাতে রণংদেহী মূর্তি ধারণ করে সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের বোলিংকে ছিন্নভিন্ন করলেন রায়ান রিকেলটন। তাঁর ৫৫ বলে ১২৩ রানের  দৌলতেই বুধবার (২৯ এপ্রিল) ঘরের মাটিতে প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তুলল হার্দিক পাণ্ড্যের দল।

এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার উইল জ্যাকস ও রায়ান রিকেলটন। ২৫ বলেই ৫০ রানের পার্টনারশিপ যোগ করেন দুজনে। পাওয়ার প্লে শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় বিনা উইকেটে ৭৮। মুম্বইয়ের দুই ওপেনারকেই অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছিল। কিন্তু অষ্টম ওভারে বল করতে এসে উইল জ্যাকসকে (২২ বলে ৪৬) ফিরিয়ে ৯৩ রানের জুটি ভাঙেন নীতীশ কুমার রেড্ডি। ওই ওভারের চতুর্থ বলে শতরানের গণ্ডি পেরিয়ে যায় মুম্বই। তবে অফ ফর্মে থাকা সূর্যকুমার যাদব এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিন নম্বরে নেমে তিনি ৫ বলে মাত্র ৫ রান করে ঈশান মালিঙ্গার বলে ফিরে যান।

তাতে অবশ্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি মুম্বইকে। তৃতীয় উইকেটে জুটি বেঁধে নমন ধীর ও রিকেলটন দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তৃতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন দুজনে।১৪তম ওভারে বল করতে এসে নমন ধীরকে (১৬ বলে ২২) ফিরিয়ে জুটি ভাঙেন প্রফুল্ল হিঙ্গে। ব্যাট হাতে লড়াই করতে থাকা রিকেলটন ৪৪ বলেই নিজের ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তাঁর শতরানের ইনিংস সাজানো ছিল আটটি চার ও সাতটি ছক্কায়। পাঁচ নম্বরে নেমে্ই চালিয়ে খেলতে থাকেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ১৬তম ওভারে প্রফুল্ল হিঙ্গের পঞ্চম বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন তিনি। ১৯তম ওভারে বল করতে এসে হার্দিকের তাণ্ডব থামান সাকিব হুসেন। ১৪ বলে দুটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩১ রান করে সাজঘরে ফিরে যান মুম্বইয়ের অধিনায়ক। ছয় নম্বরে নেমেই ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন তিলক বর্মা। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। মাত্র সাত রান করে ফিরে যান। শেষ পর্যন্ত ২৪৩ রানে পৌঁছায় মুম্বই। ৫৫ বলে ১২৩ রান করে অপরাজিত থাকেন রিকেলটন।

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে