বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, অর্থপাচারের মতো অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। সঙ্গে নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর মতো গুরুতর অভিযোগও উঠেছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার হাত থেকে বাঁচতে ও আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। আজ, বুধবার সেই মামলায় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি দেবরাজকে। তবে তিন মাসের সন্তান থাকায় অদিতির আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, দু’জনকেই তদন্তে সহযোগিতা করতে হবে।

আরও পডুন: ১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

আদালত এই মামলার শুনানিতে আরও জানিয়েছে, অদিতির চার মাসের একটি শিশুসন্তান রয়েছে। এই অবস্থায় তাঁর আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে অদিতিকে তদন্তে সহযোগিতা করতে হবে। তাঁর স্বামী দেবরাজকেও তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু আপাতত বিদেশে যেতে পারবেন না সঙ্গীতশিল্পী-তথা প্রাক্তন বিধায়ক। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে অদিতিকে। কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরের অভিযোগ রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী দেবরাজের বিরুদ্ধে। সঙ্গে বিধাননগর এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের অভিযোগও ওঠে দেবরাজের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে দেবরাজ ও অদিতি মুন্সির নামে। সেই সমস্ত মামলাতেই আগাম জামিন পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

১২ হাজার টাকা পাবি তো? পুরোহিতকে বলা এই কথার জেরে বাবাকে হারালেন যুবক

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর