‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জল দাও, জল।’ তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের নিচে আটকে থাকাদের এমনই করুণ আর্তনাদ শোনা গিয়েছে। ওই আর্তনাদ শুনে স্থানীয়রাই জলের বোতল এগিয়ে দিয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তুপের ভিতরে এখনও আটকে রয়েছেন বেশ কয়েক জন। তবে সংখ্যায় কত, তা স্পষ্ট নয়। সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তুপের নিচে থাকা আটকে থাকাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। গুদামের পেল্লাই সাইজের পিলার উদ্ধারকার্যে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

বুধবার (২৪ জুন) দুপুরে তারাতলায় এক বেসরকারি সংস্থার নির্মীয়মাণ গুদামের কয়েক তলা উঁচু ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময়ে বহু শ্রমিক সেখানে কর্মরত ছিলেন। কংক্রি আর লোহার রডের চাঙড়ের নিচে চাপা পড়ে যান তারা। গুদামে কর্মরত এক শ্রমিক জানিয়েছেন, সকাল থেকেই কাঠামোটি নড়ছিল। তা পরখ করতে গিয়েছিলেন কয়েক জন শ্রমিক। তখনই আচমকা ছাদ ধসে পড়ে। যে গুদামটি ভেঙে পড়েছে তা বন্দর কর্তৃপক্ষের। একটি চা সংস্থাকে লিজ়ে দেওয়া হয়েছিল। তারাই গত দেড় বছর ধরে গুদামে নির্মাণকাজ চালাচ্ছিল।

দুর্ঘটনার পরেই দমকলের একাধিক গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধারকার্যের জন্য পাঠানো হয় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। কংক্রিটের চাঙড় সরিয়ে এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুদাম নির্মাণের দায়িত্বে ছিলেন আসগর খান নামে এক নির্মাণ ব্যবসায়ী। এলাকায় যথেষ্টই প্রভাবশালী হিসেবে পরিচিত। যে কারণে নির্মাণ কার্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!