স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যে ভোটপর্ব শেষ হতেই ইভিএম নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। ইভিএম নিয়ে চলে যাওয়া হচ্ছে। সেখানে আক্রমণ নেমে আসছে। কখনও তৃণমূল তো কখনও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই ইস্যুতে আবার একে অপরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তবে গণনা হবে ৪ মে। সুতরাং হাতে সময় বলতে আর চারদিন। জনমত যন্ত্রবন্দি হয়ে থাকলেও তা কতটা নিরাপদে আছে?‌ সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তাই ইভিএম, স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করল নির্বাচন কমিশন। আগে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে নিরাপত্তার স্বার্থে।

এদিকে বসিরহাট হাইস্কুলে কঠোর নিরাপত্তায় স্ট্রংরুম পাহারা দেওয়া হচ্ছে। বসিরহাট দক্ষিণ বিধানসভা ও স্বরূপনগর বিধানসভা এখানে গণনা হবে। বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে কড়া পাহারায় রয়েছে বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট উত্তর ও হিঙ্গলগঞ্জ বিধানসভার ইভিএম মেশিন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে সমস্ত ইভিএম মেশিন। নানা ডিসিআরসি সেন্টার থেকে কড়া পাহারার মধ্য দিয়ে ইভিএম মেশিন বসিরহাট হাইস্কুলে ও ভ্যাবলা পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে নিয়ে আসা হচ্ছে। স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের নিরাপত্তায় যে ২০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল তার মধ্যে ১০০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি বিএসএফ, ১৫ কোম্পানি আইটিবিপি এবং ১৫ কোম্পানি এসএসবি।

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রত্যেকটি স্ট্রংরুম পাহারার জন্য ন্যূনতম ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। আগামী ৪ মে ভোট গণনা ফলাফলের দিকে তাকিয়ে আছে এই রাজ্যের মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে ইভিএম নিরাপত্তা নিয়ে নানা অভিযোগ ওঠায়, গণনাকে কেন্দ্র করে জোড়া মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবারই দুপুর ২টোর পর জোড়া মামলার শুনানি হতে পারে বিচারপতি কৃষ্ণা রাও’র এজলাসে।

এছাড়া বাংলায় ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আগের থেকে কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ২৯৪টি আসনের ভোট গোনা হবে ৮৭টি কেন্দ্রে। কোন জেলায় এবং কোথায় কোথায় গণনা হবে সেটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটগণনা হয়েছিল ৯০টি কেন্দ্রে। ২০২১ সালের নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয়েছিল ১০৮টি। এখন রাজ্যের ২০২টি স্ট্রংরুমে ইভিএম সংরক্ষিত আছে। স্ট্রংরুমগুলির পাহারায় রয়েছে মোট ৬০৭ সেকশন কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই