সাদা পোশাকে কাদার দাগ? সহজ ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি বর্ষা অনেকের কাছেই প্রিয় ঋতু। টুপটাপ বৃষ্টির শব্দ, ভিজে মাটির গন্ধ, জানলার কাচে জলবিন্দুর নকশা  সব মিলিয়ে এক আলাদা আবহ। তবে এই ঋতুর কিছু ঝক্কিও কম নয়। বিশেষ করে বাইরে বেরোলেই পোশাকে কাদাজলের ছিটে লাগার সমস্যা যেন নিত্যসঙ্গী। আর সেই পোশাক যদি হয় সাদা, তাহলে তো চিন্তা আরও বেশি। এক মুহূর্তে ঝকঝকে সাদা কাপড়ে লেগে যায়  দাগ, যা অনেক সময় সাধারণত উঠতেও চায় না। প্রিয় সাদা শার্ট, কুর্তা, টপ কিংবা শাড়ি  বর্ষার কাদার দাগে যেন মুহূর্তে হারিয়ে ফেলে তার সৌন্দর্য। তবে সাদা পোশাকে কাদা লাগা মানেই তা বাতিল করে দেওয়ার সময় আসেনি। বরং সঠিক উপায়ে যত্ন নিলে খুব সহজেই ফিরিয়ে আনা যায় কাপড়ের আগের উজ্জ্বলতা।

বৃষ্টির দিনে এই দৃশ্য  রাস্তায় নিত্যদিনের সঙ্গী।  প্রয়োজন শুধু একটু ধৈর্য, কিছু ঘরোয়া উপকরণ এবং কাপড়ের ধরন বুঝে যত্ন নেওয়ার অভ্যাস।কাদার দাগ লাগার পর বেশিরভাগ মানুষ যে ভুলটি করেন, তা হল সঙ্গে সঙ্গে জোরে ঘষে পরিষ্কার করার চেষ্টা। এতে দাগ আরও গভীরে বসে যেতে পারে। কাপড়ের মধ্যে কাদার ক্ষুদ্র কণা আটকে গিয়ে দাগকে আরও স্থায়ী করে তোলে। তাই প্রথম কাজ হল দাগ শুকোতে দেওয়া। কাদা শুকিয়ে গেলে নরম ব্রাশ বা হাত দিয়ে আলতো করে ঝেড়ে ফেলতে হবে।দাগের জায়গায় অল্প একটু ডিটারজেন্ট লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে ধুয়ে নিলে পরিষ্কার করা সহজ হয়।ঘরোয়া উপায়ে দাগ তুলতে বেকিং সোডা ও লেবুর রস দারুণ কার্যকর। এই দুই উপকরণের মিশ্রণে তৈরি পেস্ট দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে তার প্রাকৃতিক ব্লিচিং গুণ দাগ হালকা করতে সাহায্য করে। পরে হালকা হাতে ঘষে ধুয়ে ফেললেই চোখে পড়ার মতো পার্থক্য দেখা যায়। পাশাপাশি অক্সিজেন ব্লিচ ও এই কাজে সমান উপকারী। তবে ব্যবহারের আগে কাপড়ের গায়ে লাগানো লেবেলটা একবার দেখে নিতে হবে কাপড়টি ব্লিচ সহ্য করতে পারবে কি না, সেটা সেখানে লেখা থাকে।

যদি দাগ একটু বেশি স্থায়ী হয়, তাহলে হালকা ডিটারজেন্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।  তবে খুব বেশি রাসায়নিক ব্যবহার না করাই ভালো। কারণ অতিরিক্ত ব্লিচ বা কড়া ক্লিনার সাদা কাপড়কে হলদেটে করে দিতে পারে, কাপড়ের নরম ভাবও নষ্ট হতে পারে।সাদা পোশাকের যত্নে আরও কিছু ছোটখাটো অভ্যাস খুব জরুরি। যেমন কাদা লাগা কাপড় দীর্ঘক্ষণ ফেলে না রাখা, পরিষ্কার করার পর রোদে ভালো করে শুকিয়ে নেওয়া এবং ভেজা অবস্থায় আলমারিতে না তোলা। এতে কাপড়ে দাগ বসে যাওয়ার পাশাপাশি ছত্রাক বা দুর্গন্ধ হওয়ার আশঙ্কাও কমে। রোদে দেওয়ার আগে ভালো করে দেখুন দাগ উঠেছে কি না ,কারন একবার রোদে বসে গেলে দাগ তোলা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। বর্ষা মানেই রঙিন পোশাকের দিকে ঝুঁকতে হবে, এমন কোনও কথা নেই। সাদা পোশাকের নিজস্ব সৌন্দর্য, আভিজাত্য এবং স্বচ্ছতা কখনও পুরোনো হয় না। শুধু দরকার একটু বাড়তি যত্ন। কারণ বৃষ্টির কাদা যত সহজে পোশাক মলিন করে দেয়, সঠিক পরিচর্যা তত দ্রুত তা  ফিরিয়ে আনতে পারে । সাদা কাপড় তাই বর্ষাতেও থাকুক আত্মবিশ্বাসের সঙ্গী হয়ে  নির্মল, উজ্জ্বল এবং একেবারে নতুনের মতো।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের