‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬-এ ২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ছে মা-মাটি-মানুষের সরকার, এমনটাই জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কর্মীদের সংযত থাকতে সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তাও। ১৭০-এর বেশি আসন পেয়ে বাংলায় সরকার গড়ার দাবি জানিয়ে এসেছিল বিজেপি। অন্তত প্রকাশ্য জনসভা থেকে এমন কথা বহুবার শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। গতকাল, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট মিটতেই, একাধিক বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে রাজ্যে ক্ষমতাতে আসছে বিজেপি। তারপর থেকেই বাংলায় গেরুয়া শিবিরের আস্ফালন বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়া হোক বা রাস্তায় তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

যদিও বিজেপির হুমকি ও এক্সিট পোলকে পাত্তা না দিতে, নির্দেশ তৃণমূল নেত্রীর। সরকার আমরাই গড়ছি। মা-মাটি-মানুষের সরকার ফের চতুর্থবারের জন্য ক্ষমতাতে আসছে। আজ, বৃহস্পতিবার এমনটাই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি নিজের কর্মীদের মনোবল বাড়াতে বলেন, ‘টিভিতে যে এক্সিট পোল দেখানো হচ্ছে, সেটা বিজেপির পার্টি অফিস থেকে গতকাল, বুধবার দুপুরে ১টা ৮ মিনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত সংবাদমাধ্যমের অফিসে। এটা পুরোটাই করেছে বিজেপির কথায়। বুথ ফেরত সমীক্ষা বিজেপি টাকা দিয়ে করিয়েছে। জোর করে সংবাদমাধ্যমকে এটা করতে বাধ্য করা হয়েছে। ২০১৬ ও ২০২১-এও একই কাজ করা হয়েছিল। আমি আপনাদের বলছি, মানুষ যেভাবে ভোট দিয়েছে তাতে করে ২০২৬ সালে ২২৬টি আসন ক্রস করে ফের ক্ষমতাতে ফিরছি আমরা। ২২৬ নয় আবার ২৩০-ও হয়ে যেতে পারে সংখ্যাটা। আমাদের কর্মীদের মনোবল ভাঙতেই এটা করেছে বিজেপি।  যাঁরা বাংলাকে জব্দ করতে চেয়েছিলেন, তাঁরা ভোটবাক্সে জব্দ হয়ে গিয়েছেন। বিজেপি তো ইডি, সিবিআই দিয়ে সকলকেই চমকায়। কেন্দ্রীয় বাহিনী যে ব্যবহার গতকাল করেছে, নতুন যে সমস্ত পুলিশ নিযুক্ত হয়েছিলেন, যাঁরা আমার হাতে ছিলেন না, তাঁরা মেয়েদের মেরেছেন। বাচ্চাদের মেরেছেন। উদয়নারায়ণপুরে যে ভদ্রলোক ভোট দিতে গিয়ে মারা গেলেন, তাঁর শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। ওই পরিবারের পাশে আমরা থাকব।’

আরও পডুন: মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

একই সঙ্গে তৃণমূলনেত্রী আরও বলেন, ‘গণনাকেন্দ্র পাহারা দিতে হবে। দরকারে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামব। প্রার্থীরা নিজে পাহারা দিন। রাত জাগুন। আমি যদি পারি, আপনারাও পারবেন। কারণ, গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময় যন্ত্র বদলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাই এটা অবহেলা করবেন না। আমি যতক্ষণ সাংবাদিক বৈঠক করে না-বলব, ততক্ষণ কেউ গণনার টেবিল ছাড়বেন না। গণনার সময় ঠায় বসে থাকবেন কেন্দ্রে। কাউকে শৌচালয়ে যাওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য উঠতে হলেও দু’মিনিটের বেশি নয়। এমন কাউকে ওই সময়ে বসিয়ে যাবেন, যিনি বিশ্বস্ত। টাকা দিয়ে যাঁকে কেনা যায় না।’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল