আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ফের ভয়াবহ নৌকা দুর্ঘটনা মধ্যপ্রদেশে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যপ্রদেশের জবলপুরে বরগী বাঁধের (Bargi Dam) জলাধারে ৩১ যাত্রীকে নিয়ে ডুবে যায় একটি প্রমোদতরী। ওই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  অনেকেই নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই নিখোঁজদের সন্ধানে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ‘নর্মদা নদীর ব্যাক ওয়াটার দেখতে প্রতিদিনই প্রচুর পর্যটক প্রমোদ তরীতে করে ঘুরতে যান। এদিন বরগী বাঁধের কাছে মাঝ নদীতে ৩১ পর্যটককে নিয়ে যাওয়া একটি প্রমোদতরী প্রতিকুল আবহাওয়ার মধ্যে পড়ে যায়। আচমকাই আবহাওয়ার বদল ঘটে এবং প্রবল গতিতে বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে জলোচ্ছ্বাসও তৈরি হয়। ঝোড়ো বাতাস ও তীব্র ঢেউয়ের কারণে প্রমোদতরীটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলে এবং প্রশাসনের তরফে প্রমোদতরীটির যাত্রীদের উদ্ধারে ঝাঁপানো হয়। তল্লাশি চালিয়ে চার জনের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সাঁতরে অনেকে পাড়ে উঠতে সক্ষম হলেও অনেকেরই খোঁজ মেলেনি। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহন ক্ষমতার বেশি যাত্রী নেওয়ার কারণেই প্রমোদতরীটি ডুবে গিয়েছে। যে চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, আফ্রিকান ছাত্রের প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ