এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুদফায় মিটেছে বাংলার ভোট। ২০২৬-এর বিধানসভা নির্বাচন পর্ব শেষ হয়েছে নির্বিঘ্নেই। তারপরেই এক্সিট পোল দেখেছে গোটা দেশ। বেশিরভাগ এক্সিট পোলে দেখাচ্ছে বাংলার কুর্শিতে বসতে পারে বিজেপি। নয়তো তৃণমূলের সঙ্গে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। যদিও এইসব এক্সিট পোলে বিশ্বাসই করেন না রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তাঁর নিজস্ব কিছু হিসাব রয়েছে, তার উপর ভর করেই তিনি ভবিষ্যৎদ্বাণী করেন। আজ, বৃহস্পতিবার এই বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমার এক্সিট পোল দেখার দরকার হয় না। প্র‍্যাক্টিক্যাল পোল বলে দিচ্ছি বিজেপি আসছে! ২০১১ সালের ভোটেও এত সরকার বিরোধী অবস্থা দেখা যায় নি। এবারে যেটা হয়েছে রাজ্যে।’

আরও পডুন: তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

একই সঙ্গে নিজের দুই বিধানসভা কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু। তিনি জানিয়েছেন, ভবানীপুর ও নন্দীগ্রাম দুটোতেই জিতছেন তিনি। এদিন নন্দীগ্রামের রেয়াপাড়ায় দলীয় অফিসে বসে কর্মীদের নিয়ে হিসাব নিকেশ করেন শুভেন্দু। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি নেতা। নন্দীগ্রামে যেভাবে শুভেন্দুকে দেখা গিয়েছিল। ভবানীপুরে দ্বিতীয় দফার ভোটে ছিলেন অন্য মেজাজে। সকাল থেকেই ভবানীপুরের নানা কেন্দ্রে ঘরেন তিনি। মাঝে চক্রবেড়িয়াতে শুভেন্দু মুখোমুখি হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরেই কালীঘাটে তাঁকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করে তৃণমূলের কর্মীরা। সেখান থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।  

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং