‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইভিএমে কারচুপির চেষ্টা চলছে, এই অভিযোগেই বৃষ্টি মাথায় নিয়ে ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা সাড়ে চার ঘন্টা নিজের গণনা কেন্দ্র পাহারা দেন মমতা। যদিও সেই খবর পেতেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে ভিড় জমাতে থাকে বিজেপি কর্মীরা। বিক্ষোভ দেখাতে থাকেন পদ্ম পার্টির কর্মীরা।

আরও পডুন: তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

প্রায় সাড়ে চার ঘন্টা পর স্ট্রং রুম থেকে বেরিয়ে মমতা বলেন, ‘এখানে আমার স্ট্রংরুম আছে। ইভিএম ম্যানুপুলেশনের অভিযোগ পাওয়া গিয়েছে। আমি খবর পাওয়া মাত্র এখানে এসেছি। প্রথমে কেন্দ্রীয় বাহিনী ঢুকতেই দিচ্ছিল না। কিন্তু নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রার্থী যেতে পারেন। আমি কার্ড দেখিয়ে ঢুকেছি। স্বচ্ছতা বজায় রাখা জরুরি। মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে।’

তিনি আরও বলেন, ‘ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইভিএম কারচুপির চেষ্টা হয়েছিল। রাজ্য পুলিশ যদি নিজেদের দায়িত্ব পালন করতে না পারে, সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এখন তো আমার হাতে নেই রাজ্য পুলিশ। বাইরের কোনও শক্তি তাদের উপর চাপ দিচ্ছে।’ একই সঙ্গে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে ক্ষুব্ধ হন মমতা। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী ওদের ঢুকিয়ে দিয়েছে। আমার মুখ্য নির্বাচনী এজেন্ট এসেছেন তাই প্রচার গাড়ি এসেছে। ওদেরও তো প্রচার গাড়ি এসেছে। আমরা তো কাউকে ডাকিনি। এখানে যাঁরা স্লোগান করছেন, তাঁরা বাইরে থেকে এসেছেন। এটা আমার এলাকা, চাইলে এক ডাকে ১০ হাজার লোক এনে দাঁড় করিয়ে দিতে পারি।’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না নববধূর, তারপর……

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর