আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে গুরুতর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে লাগাতার হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েই চলেছে সরকার। অন্যদিকে স্বস্তি দিয়ে পেট্রোল-ডি জেলের দাম কমেছে নেপালে। যা নেপালের জনগণের জন্যে বড় স্বস্তি। ইরনা বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কোপ পড়েছে গোটা বিশ্বজুড়ে। ভারতীয়দের হেঁসেলেও টান পড়েছে। লাগাতার হারে বাণিজ্যিক ও রান্নার গ্যাসের দাম। কারণ হরমুজ প্রণালীতে তেল নিয়ে আটকে রয়েছে অনেক ট্যাঙ্কার। তাও ঠিকমতো দেশগুলিতে না পৌঁছনোর কারণে রান্নার গ্যাস, পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে পাকিস্তান সরকার আবারও পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে।

সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পাকিস্তানে এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৯৯.৮৬ টাকা ছাড়িয়েছে এবং ডিজেলের দামও প্রতি লিটারে ৩৯৯.৫৮ টাকায় পৌঁছেছে। এর অর্থ, পাকিস্তানে এখন পেট্রোলের দাম ৪০০ টাকা ছুঁই ছুঁই। যা দেখে রীতিমতো মাথায় হাত উঠেছে সাধারণ মানুষের। জানা গিয়েছে, পাকিস্তান সরকার লিটার প্রতি পেট্রোলের দাম ৬.৫১ টাকা বাড়িয়েছে এবং হাই-স্পিড ডিজেলের দাম লিটারে প্রতি ১৯.৩৯ টাকা বাড়ানো হয়েছে। পাকিস্তানের পেট্রোল-ডিজেলের এই ব্যাপক মূল্যবৃদ্ধি, পরিবহন ও শিল্প খাতকে সরাসরি প্রভাবিত করবে, যার ফলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানে জ্বালানির দাম বাড়ছে। এই বৃদ্ধি ইতিমধ্যেই আর্থিকভাবে বিপর্যস্ত জনগণের উপর চাপ সৃষ্টি করেছে। আর ক্রমবর্ধমান পরিবহন খরচও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও অনেকাংশে বাড়িয়ে দেবে বলে আশঙ্কা।

এদিকে, ভারত-পাকিস্তানের প্রতিবেশী নেপাল থেকে কিছুটা স্বস্তির খবর পাওয়া গিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের মধ্যে নেপাল অয়েল কর্পোরেশন পেট্রোলের দাম ২ টাকা এবং ডিজেলের দাম ১২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। এই নতুন দাম বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। যদিও গত এক মাসে নেপালে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বেড়েছিল, কিন্তু এখন তার দাম কমার কারণে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকাগুলোতে জ্বালানির দামে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিহারের রাক্সাউল এলাকায় ডিজেল ও পেট্রোলের দাম নেপালের তুলনায় অনেক কম, যা সীমান্ত পেরিয়ে জ্বালানি কেনার প্রবণতায় আরও উস্কে দিতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ