মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: মে মাসে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। নর্দার্ন রেলওয়ের লখনউ বিভাগের অধীনে জৌনপুর জংশনে ইয়ার্ড পুনর্গঠন ও আধুনিকীকরণ কাজ শুরু হওয়ায় ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অধীনে চলা একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এর জেরে বহু দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট সময়ের জন্য অন্য পথে চলবে, কিছু স্টেশনে থামবে না, আবার কিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, এই কাজের উদ্দেশ্য ভবিষ্যতে ট্রেন চলাচল আরও দ্রুত, নিরাপদ এবং সময়নিষ্ঠ করা। তবে কাজ চলাকালীন যাত্রীদের কিছুটা অসুবিধার মুখে পড়তে হতে পারে।

কেন রুট পরিবর্তন করা হচ্ছে?

জৌনপুর জংশন উত্তরপ্রদেশের একটি ব্যস্ত রেল জংশন। এখানে প্রতিদিন বহু দূরপাল্লার ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে। ট্রাফিক চাপ কমানো, নতুন লাইন সংযোগ, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং ইয়ার্ড পুনর্গঠনের জন্য এই বিশেষ কাজ চলছে। তাই নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচলে ব্লক নেওয়া হয়েছে। রেলওয়ে জানিয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এই পরিবর্তনের আওতায় এসেছে। তার মধ্যে রয়েছে—

প্রধান ট্রেনগুলির তালিকা:

বারৌনি–গোন্দিয়া এক্সপ্রেস
নির্ধারিত রুটের বদলে বিকল্প পথে চলবে।
শালিমার–গোরখপুর এক্সপ্রেস
জৌনপুর রুট এড়িয়ে অন্য পথে চালানো হবে।
কলকাতা–গাজিপুর সিটি এক্সপ্রেস
সাময়িকভাবে পরিবর্তিত রুটে চলবে।
বন্দে ভারত এক্সপ্রেস
নির্দিষ্ট কয়েকদিন রুট ও সময়সূচিতে পরিবর্তন থাকবে।
এছাড়াও আরও কয়েকটি স্পেশাল ও লোকাল ট্রেন আংশিকভাবে বাতিল বা শর্ট টার্মিনেট করা হতে পারে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে—

যাত্রার আগে IRCTC বা NTES অ্যাপে ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখে নিন, কোন স্টেশনে ট্রেন থামবে কি না, আগে নিশ্চিত হয়ে নিন।প্ল্যাটফর্ম নম্বর বদলাতে পারে, তাই আগে পৌঁছন এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে স্টেশনে যান।

আরও পড়ুন:  ‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মে মাসের বেশ কিছুদিন এই কাজ চলবে বলে জানানো হয়েছে। আলাদা আলাদা ট্রেনের ক্ষেত্রে তারিখ ভিন্ন হতে পারে। তাই যাত্রার দিন ট্রেনের আপডেট চেক করা সবচেয়ে জরুরি। রেলের দাবি, এই প্রকল্প শেষ হলে ভবিষ্যতে ট্রেনের গতি বাড়বে, লেট কমবে এবং যাত্রী পরিষেবা আরও উন্নত হবে। অর্থাৎ এখন সাময়িক অসুবিধা হলেও পরে বড় সুবিধা মিলবে। মে মাসে যদি ট্রেনে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে টিকিট কাটার পর নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না। আপনার ট্রেনের রুট বা সময় বদলে যেতে পারে। তাই যাত্রার আগে সম্পূর্ণ তালিকা ও আপডেট দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের