সন্ধের আড্ডায় বাড়িতেই বানিয়ে ফেলুন  ক্রিস্পি-ক্রিমি ‘দই কে শোলে’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্ধের জলখাবারে যদি একই মুড়ি চপ  বা সিঙাড়ায় মন না ভরে যায়, তবে এবার একটু অন্য স্বাদের খোঁজে সহজেই বানিয়ে ফেলুন নরম আর ক্রিমি ফিলিং  এর ‘দই কে শোলে’ । সাধারণ ব্রেড, টক দই আর ঘরোয়া কয়েকটি উপকরণেই তৈরি হতে পারে রেস্তরাঁ স্টাইলের  এই প্রিমিয়াম স্ন্যাক্স। যা খেতে যেমন লোভনীয়, দেখতে তেমনই আকর্ষণীয়। একঘেয়ে স্ন্যাক্সের তালিকা থেকে একটু বেরিয়ে এলে দেখা মিলতে পারে অসাধারণ এই স্বাদের। বাইরে সোনালি আবরণ , ভিতরে দই আর পনিরের নরম, মশলাদার পুর  শুনলেই যেন জিভে জল আসে। অতিথি আপ্যায়ন হোক বা নিজের মন ভালো করার রান্না, ‘দই কে শোলে’ টেবিলে এলেই নজর কাড়বেই।

উপকরণ

সাদা পাউরুটি ১০-১২টি, জল ঝরানো ঘন দই দেড় কাপ, কুঁচোনো পনির ১০০ গ্রাম,অল্প কুচি করা ক্যাপসিকাম ,গাজর ও পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য চাট মশলা, ব্রেড সিল করার জন্য সামান্য ময়দার গোলা, আর ভাজার জন্য  তেল।

পদ্ধতি

প্রথমে একটি বড় বাটিতে জল ঝরানো ঘন দইতে  পনির, সবজি কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা ও সব মশলা একসঙ্গে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, দই যেন একেবারেই জলছাড়া হয়  তবেই ফিলিং হবে ঘন ও মোলায়েম। এবার পাউরুটির চারপাশের বাদামি অংশ কেটে হালকা জল ছিটিয়ে নরম করে নিন। মাঝখানে এক চামচ ফিলিং দিয়ে রোলের মতো মুড়ে দু’পাশ ভালো করে সিল করে দিন। এরপর গরম তেলে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিলেই তৈরি ‘দই কে শোলে’ ।মাঝখান থেকে তির্যক করে কেটে পুদিনার চাটনি বা টক মিষ্টি সসের সঙ্গে পরিবেশন করুন। সন্ধের আড্ডা মানেই চায়ের কাপ, গল্পের ঝাঁপি আর সঙ্গে মুখরোচক কিছু। তবে সেই জলখাবারে যদি থাকে মচমচে আবরণে মোড়া নরম, ক্রিমি এক চমক, তাহলে আড্ডার স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে