গয়ায় পিন্ডদান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল বাবা-মা ও ২ বোনের

Share:

নিজস্ব প্রতিনিধি: গয়ায় পিন্ড দান করতে গিয়ে ভয়াবহ পথদুর্ঘটনা! মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের রতনপুর এলাকায়। জানা গিয়েছে, গয়ায় পিন্ড দান করতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের গাড়ি। ওই গাড়িতে চালক-সহ ১০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ি।

পুলিশ সূত্রে খবর, ডানকুনির বাসিন্দা পরিতোষ কীর্তনীয়া তাঁর পরিবার ও আত্মীয়দের নিয়ে মোট ১০ জন সদস্য গয়ায় গিয়েছিলেন পিন্ডদান করতে। শুক্রবার (১ মে) ভোরে ফেরার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে সিঙ্গুরের রতনপুরের কাছে নিয়ন্ত্রণ হারায় তাঁদের গাড়িটি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

এরপর তড়িঘড়ি তাদের উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে রয়েছেন বাবা-মা এবং তাঁদের দুই মেয়ে। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে ডানকুনি এলাকায়। অপরদিকে, দুর্ঘটনায় আহত আরও ৬ জনের মধ্যে ৫ জনকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতের মধ্যে একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। বাকিদের চিকিৎসা চলছে। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে রতনপুর এলাকায়। ইতিমধ্যে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা