আবার ইডির তলব রথীন ঘোষকে, ভোট গণনার পরই হাজির হতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর দু’‌দিন। তারপরই শুরু হয়ে যাবে চলতি বছরের বিধানসভা নির্বাচনের গণনা। ভোট হয়ে গিয়েছে। মাঝে এখন এই সময়টুকু পড়ে আছে। তবে বসে নেই কেন্দ্রীয় এজেন্সি। আবার তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। ভোট গণনার পরই তাঁকে হাজির হতে হবে সিজিও কমপ্লেক্সে। সেখানে কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করবেন। পুরসভার নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী বুধবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিধানসভা নির্বাচনের আগেও রথীন ঘোষকে ডেকে পাঠানো হয়েছিল। এমনকী তাঁর বাড়িতেও এসেছিলেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। এবার বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। সোমবার ভোট গণনা হবে। আর তার পরই ইডি অফিসারদের মুখোমুখি হতে হবে রথীন ঘোষকে। ভোটের আগে একাধিকবার তাঁকে তলব করা হলেও নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সে সময় হাজিরা দেননি মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। পরে তিনি কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন করেন, ভোটপর্ব শেষ হওয়ার পর তাঁকে ডাকা হোক। আর সেটা মেনে নিয়েই এই তলব।

অন্যদিকে আগামী সোমবার রাজ্যে ভোট গণনা রয়েছে। তার ঠিক দু’দিন পরেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আগেও এই মামলায় রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। এবার গণনা পর্ব দেখেই যেতে হবে ইডির প্রশ্নের জবাব দিতে। আবার ২০২৪ সালের জানুয়ারি মাস এবং ২০২৫ সালের অক্টোবর মাসে সুজিত বসুর দফতর ও বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল।

এছাড়া সুজিত বসুও প্রথমে হাজিরা দেননি। পরে আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট দিনে তদন্তকারীদের মুখোমুখি হন এই তৃণমূল কংগ্রেস নেতা। আজ, শুক্রবার টানা তিন ঘণ্টা সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপর বেরিয়ে আসেন সিজিও কমপ্লেক্স থেকে। একই মামলায় রাজ্যের আর বিদায়ী মন্ত্রী সুজিত বসুকে তলব করেছিল তদন্তকারী সংস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। ভোট গণনার ঠিক আগে এবং পরে এই ধরনের তলবকে ঘিরে শাসক–বিরোধী শিবিরে চাপানউতোর তীব্র হচ্ছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে