দিল্লি, গুরুগ্রামে হুয়াইয়ের অফিসে আয়কর হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি ও গুরুগ্রামের হুয়াইয়ের দফতরের অফিসে হানা দিল আয়কর দফতর। হানা দিয়েছে তাদের বেঙ্গালুরুর অফিসেও। আয়কর দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে এনডিটিভি-সহ একাধিক সংবামাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযানে আয়কর দফতরের কর্তারা সংস্থার বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেছে। হুয়াইয়ের ভারতীয় শাখার বেশ কয়েকজন কর্তাকে আয়কর দফতরের কর্তারা জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ম্যানেজমেন্টের কয়েকজন পদস্থ কর্তাকেও। অভিযানের সমালোচনা করে সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ভারতীয় আইন মেনেই তারা এই দেশে ব্যবসা করছে। তবে আয়কর দফতরের কর্তাদের সঙ্গে তারা সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি আয়কর দফতর তাদের কর্তাদের কাছে কোনও বিষয়ে জানতে চাইলে তারা জবাব দেবে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আয়কর দফতরের আতসকাচের তলায় ছিল চিনের এই সংস্থা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে লেনদেনের অভিযোগ ছিল। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে দিল্লি ও গুরুগ্রাম, বেঙ্গালুরুর অফিসে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সব নথিপত্র খতিয়ে দেখে সংস্থার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে। উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে আয়কর দফতর চিনের জেটিই ঝনজিং সেমিকন্ডাক্টর প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আয়কর দফতর তল্লাশি চালায়। ওই সংস্থার বিরুদ্ধেও অবৈধভাবে লেনদেনের অভিযোগ উঠেছিল। সেই তল্লাশি অভিযানের পরে পরে এবার আরও একটি চিনা সংস্থার বিরুদ্ধে তল্লাশি চালাল আয়কর দফতর।

আরও পড়ুন দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাঙ্ক কেলেঙ্কারির পর্দা ফাঁস

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল