আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

নিজস্ব প্রতিনিধি:  পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে গ্যাস ও তেল আমদানি গতি হ্রাস পেয়েছে। সমস্যায় পড়েছে একাধিক দেশ। সেই তালিকায় রয়েছে ভারতও। জোগান কম ও চাহিদা বেশি থাকার কারণে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। পাঁচ রাজ্যে ভোট মেটার পরেই ভারতে একলাফে অনেকটা বেড়েছে গ্যাসের দাম। যার জেরেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। পকেটে পড়ছে টান। এই সমস্যা মেটাতে কড়া হয়েছে সরকার। এলপিজি বুকিং এবং বিতরণ সংক্রান্ত কিছু নিয়ম কঠোর করেছে।  সেই নিয়ম  ১লা মে থেকে দেশব্যাপী কার্যকর করা হয়েছে। কি সেই নিয়ম জেনে নিন এখনই না হলেই পড়তে পারেন বিপদে।  

জ্বালানি সঙ্কট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের  ঘোষণা করা কড়া  নিয়মগুলোর মধ্যে রয়েছে দুটি গ্যাসের সংযোগ।  সরকার জানিয়েছে, যদি কোনও ব্যক্তির একটি এলপিজি গ্যাস সিলিন্ডার সংযোগ থাকে এবং  বাড়িতে বা তার কাছাকাছি একটি পিএনজি পাইপলাইন সংযোগও থাকে তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই এলপিজি সিলিন্ডার জমা দিতে হবে। যদি  সেই নিয়ম কেউ না মানে  তাহলে তেল কোম্পানিগুলো ওই ব্যক্তিকে আর গ্যাস সরবরাহ করবে না। পাশাপাশি গ্রহকদের কেওয়াইসি (KYC) নির্দেশিকাও অনুসরণ করতে হবে।  কেওয়াইসি ছাড়া সিলিন্ডার রিফিল করার অনুমতি দেওয়া হবে না।  

জেনে নিন  ব্যবহারকারীদের কী করা উচিত 

এলপিজি ডিস্ট্রিবিউটরের  সঙ্গে আধার ভিত্তিক ই-কেওয়াইসি প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করুন।

ওটিপি পাওয়ার জন্য   মোবাইল নম্বরটি আপডেট করা আছে কিনা তা নিশ্চিত করুন।

ভর্তুকি স্থানান্তরের জন্য, আধার কার্ড  ব্যাঙ্ক অ্যাকাউন্টের  সঙ্গে সঠিকভাবে লিঙ্ক করা আছে কিনা, তা যাচাই করুন। 

নিষ্ক্রিয় বা একই রকম সংযোগগুলি বন্ধ করা হয়েছে কিনা তা যাচাই করুন। 

আপনার এলাকা পিএনজি সংযোগের আওতায় আসে কি না সেটাও জেনে নিন।

জানিয়ে রাখা ভালো, অনেক এলাকায় ওটিপি-ভিত্তিক গ্যাস ডেলিভারি বাধ্যতামূলক হচ্ছে। গ্রাহকরা তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ডেলিভারি যাচাইয়ের কোড পাবেন এবং ওটিপি যাচাইয়ের পরেই সিলিন্ডার সরবরাহ করা হবে। সূত্রের খবর, দেশীয় সিলিন্ডারের মজুত বৃদ্ধি এবং বাণিজ্যিক কারসাজি কমানোর প্রচেষ্টায় তেল কোম্পানিগুলোও বুকিংয়ের মধ্যে ন্যূনতম ব্যবধান বাড়াচ্ছে।       

 

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভা সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

ধর্ষণের পর নৃশংসভাবে খুন ৪ বছরের শিশুকে, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ